বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

শিরোনাম
জানেন কি, এই উপায়েই মিলবে হিরো-হিরোইনদের মতো সুন্দর হাসি? মাখন নয়, প্রাতরাশের পাউরুটিতে লাগান স্বাস্থ্যকর ‘চকোলেট বাটার’! কী ভাবে বানাবেন? জানুন পদ্ধতি মুন্সীগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস-২০২৬ উপলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মেধাবী প্রজন্ম গঠনে কাজ করছে গোপালগঞ্জের অ্যাডভান্টেজ ইন্টারন্যাশনাল মিশন স্কুল: বিজ্ঞান মেলায় অধ্যক্ষ লাবনী ম্যারানডি নড়াইলের লোহাগড়ায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত নকআউটের লড়াইয়ে ইকুয়েডরের সামনে জার্মানি ভেনেজুয়েলাকে সাহায্য করতে ‘প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম’: ট্রাম্প হজ শেষে এপর্যন্ত দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি হাজী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা

আমাকে হত্যার চেষ্টা চলছে সংবাদ সম্মেলনে আবদুল কাদের মির্জা

নোয়াখালী প্রতিনিধি :: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা অভিযোগ করে বলেন, আমাকে হত্যার চেষ্টা চলছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় বসুরহাট পৌরসভা কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এ অভিযোগ করেন মেয়র আবদুল কাদের মির্জা।

আবদুল কাদের মির্জা বলেন,প্রতিনিয়ত আমার নেতাকর্মীদের হয়রানি করছে প্রশাসন। ওইদিন আমাকে হত্যা করার জন্য বসুরহাট পৌরসভা কার্যালয়ে ২শত এর বেশি গুলি করেছে। আমার ১০—১২জন নেতাকর্মী এখনও ঢাকা চিকিৎসাধীন রয়েছে।

তিনি বলেন, গত কয়েকদিনে আমার ৭—৮জন নেতাকর্র্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আমার প্রত্যেক নেতাকর্মীর বাড়ীতে ডিবি পুলিশ অভিযান চালাচ্ছে। তাদের পরিবারের লোকজনকে নির্যাতন করছে। এখানে সবকিছু একতরফা হচ্ছে। প্রশাসনও আমার বিরুদ্ধে কাজ করছে। শুক্রবারও এমপি একরামের বাড়ীতে আমাকে হত্যার পরিকল্পনা করা হয়েছে।

মেয়র আরও বলেন, আমি নিজে নিরাপত্তাহীনতায় না ভুগলেও আমার নেতাকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এ বিষয়ে প্রশাসন ও সরকার কি ব্যবস্থা নিবে তা তারা জানে। আমার শরীরে এক পোটা রক্ত থাকা অবস্থায় আমি এখান থেকে নড়বো না। সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির ও সিএনজি চালক আলা উদ্দিন হত্যার ঘটনার যে তদন্ত তা তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ও কেন্দ্রীয় নেতা সুজিত রায় নন্দীকে দিয়ে এবং বিচার বিভাগীয় তদন্ত গোয়েন্দা সংস্থ্যা এনএসআই ও ডিজিএফআইকে দিয়ে করতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো। তদন্তে যদি আমি বা আমার কোন কর্মীর অপরাধ প্রমাণ হয় তিনি যে শাস্তি দিবেন তা আমরা মাথা ফেতে নিবো।

পরে বেলা সাড়ে ১১টার দিকে নেতাকর্মীদের নিয়ে পৌর ভবন থেকে বের হয়ে বসুরহাট বাজারের দিকে যান মেয়র আবদুল কাদের মির্জা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: