বুধবার, ২৪ Jun ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় নদী পুনরুদ্ধারে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে: শিবালয়ে ত্রাণমন্ত্রী সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন লক্ষ্মীপুরে ২মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি আর্জেন্টিনা-পর্তুগাল দ্বৈরথ কি দেখা যাবে বিশ্বকাপে? শেষ পত্রে দেখা মিলবে তিন কিংবদন্তির মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ট্রাম্প পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

মালয়েশিয়ায় ৫ম বারের মতো লকডাউন বাড়ল

করোনা ভাইরাস মোকাবেলায় মালয়েশিয়ায় ৫ম বারের মতো মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) বাড়ানো হয়েছে। আগামী ৯ জুন পর্যন্ত এ নির্দেশনা বাড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী তান সেরি মহিউদ্দিন ইয়াসিন। আজ রোববার স্থানীয় সময় দুপুর ২টায় জাতির উদ্দেশে এক ভাষণে তিনি এই ঘোষণা দেন।

তিনি বলেন, ‘আমরা এই অবস্থা থেকে উত্তরণের জন্য নিয়ন্ত্রণ আদেশ বাড়িয়েছি। সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। আমরা পবিত্র রমজান মাসে আল্লাহ তায়ালা’র নিকট প্রার্থনা করি যেন কোভিড -১৯ থেকে মুক্তি পওয়া যায়। আমি জানি এটা আমাদের জন্য খুবই কষ্টকর, কিন্তু সবার সুস্বাস্থ্যের জন্য এমসিও বাড়াতে হচ্ছে। আমরা চাই আমাদের দেশ থেকে পুরোপুরি করোনা ভাইরাস নির্মূল হোক। ইতোমধ্যেই আমরা করোনা ভাইরাস প্রতিরোধে যথেষ্ট এগিয়ে আছি এবং আরও সাফল্যের জন্য অপেক্ষা করতে হবে।’

এর মধ্যে শর্ত সাপেক্ষে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছে মালয়েশিয়া।

উল্লেখ্য, গত ১৮ মার্চ থেকে চলাচলে বিধিনিষেধ আরোপ করে ৪র্থ বারের মতো বাড়িয়ে ১২ মে পর্যন্ত ঘোষণা করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: