মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত রাঙামাটির হরিণা সীমান্তে চায়না রসুন ও ইউরিয়া সার জব্দ শান্তিপূর্ণ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. তাহের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন উজিরপুরে আমেরিকা প্রবাসী কবির হাসান মৃধার মৃত্যুতে -এমপি শরফুদ্দীন সান্টুর শোক উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ৩ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন উপজেলা প্রশাসন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর বড়াইগ্রামে টয়লেট বরাদ্দে কোটি টাকার ডিজিটাল চাঁদাবাজির অভিযোগ চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লকডাউন ঘোষণার দিনে শনাক্ত ৫৬৮৩, মৃত্যু ৫৮

নিউজ ডেস্ক :: লকডাউন ঘোষণার দিনে মহামারী করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৫৮ জনের এবং শনাক্ত হয়েছে ৫ হাজার ৬৮৩ জন রোগী। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ২১৩ জনে এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৩০ হাজার ২৭৭ জনে।

আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ সময়ে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৩৬৪ জন। যা নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪৯ হাজার ৭৭৫ জন।

এর আগে শুক্রবার (২ এপ্রিল) দেশে ৬ হাজার ৮৩০ জনের দেহে করোনা শনাক্ত হয় এবং আক্রান্তদের মধ্যে মারা যান ৫০ জন। অন্যদিকে, গত এক সপ্তাহে এ নিয়ে ৩০৯ জনের প্রাণহানি ঘটেছে। মাঠের দৃশ্য বলছে, স্বাস্থ্যবিধি সম্পর্কে উদাসীন মানুষ। যে কারণে সংক্রমণ বাড়ছে আশঙ্কাজনকভাবে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুও।

করোনা আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শনিবার (৩ মার্চ) বিকাল পর্যন্ত বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ কোটি ৯ লাখ ৪২ হাজার ১২৫ জন এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ লাখ ৫২ হাজার ৮৯৮ জন। অন্যদিকে, এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ৫৪ লাখ ২২ হাজার ৮৭৪ জন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: