শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ মুন্সীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন: আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বৃক্ষের চারা বিতরণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন টিপু সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ চৌদ্দগ্রামে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক নড়াইলে হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির সিদ্ধান্ত গ্রহণে নারীর অর্থবহ অংশগ্রহণ প্রয়োজন বিশ্বকাপের উত্তাপে ফুটবল নিয়ে নির্মিত সিনেমা দেখার সুযোগ সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি : প্রধানমন্ত্রী আর্জেন্টিনা-মিশরের ম্যাচে বিতর্কিত রেফারিং নিয়ে অবশেষে মুখ খুললো

সিলেটের জৈন্তাপুরে ট্রাকচাপায় একই পরিবারের ৫ জনসহ নিহত ৬

সিলেট প্রতিনিধি :: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুরে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশা যাত্রী দুই শিশু ও নারীসহ ৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৫ জন একই পরিবারের সদস্য। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ৬টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরের নুরপুর এলাকায় অটোরিকশাটিকে চাপা দেয় দ্রুতগতির ট্রাক।

নিহতরা হলেন- উপজেলার পাখিবিল গ্রামের মৃত আরব আলীর ছেলে অটোরিকশা চালক হোসেন আহমদ (৩৫), উপজেলার রূপচেং গ্রামের জামাল আহমদের স্ত্রী সাদিয়া বেগম (২৯), তার সাত বছরের মেয়ে ফাবিয় বেগম ও চার মাসের ছেলে শাহাদত হোসেন, জামাল আহমদের ভাবি হাসিনা বেগম (৩৫) এবং জামাল আহমদের বোন হাবিবুন্নেছা (৩৩)।

এছাড়া গুরুতর আহত হয়েছেন জামাল আহমদের বড়ভাই মো. জাকারিয়া আহমদ। তাকে আশঙ্কাজনক অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম দস্তগীর জানান, সিলেট থেকে পাথর সংগ্রহের জন্য দ্রুতগতির ট্রাকটি জাফলং যাওয়ার পথে নুরপুর এলাকায় সাইড রোড থেকে মহাসড়কে উঠামাত্র অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। এছাড়া আহত ৩ জনকে ওসমানী হাসপাতালে নেওয়ার পথে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: