মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত রাঙামাটির হরিণা সীমান্তে চায়না রসুন ও ইউরিয়া সার জব্দ শান্তিপূর্ণ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. তাহের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন উজিরপুরে আমেরিকা প্রবাসী কবির হাসান মৃধার মৃত্যুতে -এমপি শরফুদ্দীন সান্টুর শোক উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ৩ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন উপজেলা প্রশাসন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর বড়াইগ্রামে টয়লেট বরাদ্দে কোটি টাকার ডিজিটাল চাঁদাবাজির অভিযোগ চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যুক্তরাজ্যের কাছে ১৬ লাখ টিকা চেয়েছে বাংলাদেশ

নিউজ ডেস্ক :: যুক্তরাজ্যের কাছে জরুরি ভিত্তিতে নভেল করোনাভাইরাসের টিকা সহায়তা চেয়েছে বাংলাদেশ। টিকার ডোজ চেয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, ‘আমরা ভারতের কাছ থেকে টিকা আনার বিষয়ে চুক্তি করি। কিন্তু, ভারত এখন ভয়ংকর সংকটময় অবস্থায় রয়েছে। সেখানে করোনা পরিস্থিতি খুবই উদ্‌বেগজনক। এই পরিস্থিতিতে আমরা প্রতিশ্রুতি অনুযায়ী ভারতের কাছ থেকে টিকা পাচ্ছি না। ফলে বিকল্প উৎসগুলো থেকে টিকা আনার জন্য আমরা জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

যুক্তরাজ্যের টেলিভিশন আইটিভিকে দেওয়া সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, ‘আমরা এখন টিকা পেতে মরিয়া হয়ে চেষ্টা করছি। আমরা যুক্তরাজ্যের কাছ থেকে ১৬ লাখ ডোজ টিকা চেয়েছি।’

সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘যুক্তরাজ্য সরকার চেষ্টা করলে আমাদের ১৬ লাখ ডোজ টিকা দেওয়ার ব্যবস্থা করতে পারবে। যুক্তরাজ্যের সেই সামর্থ্য রয়েছে। যুক্তরাজ্য সরকারের প্রতি অনুরোধ, তারা যেন আন্তরিকতার সঙ্গে চেষ্টা করে। বাংলাদেশ যুক্তরাজ্যের ভালো বন্ধু। অনেক বাংলাদেশি যুক্তরাজ্যের অর্থনীতিতে অবদান রাখছেন। তাই যুক্তরাজ্য এগিয়ে আসবে বলে আমরা আশা করছি।’

এসি


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: