মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত রাঙামাটির হরিণা সীমান্তে চায়না রসুন ও ইউরিয়া সার জব্দ শান্তিপূর্ণ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. তাহের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন উজিরপুরে আমেরিকা প্রবাসী কবির হাসান মৃধার মৃত্যুতে -এমপি শরফুদ্দীন সান্টুর শোক উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ৩ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন উপজেলা প্রশাসন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর বড়াইগ্রামে টয়লেট বরাদ্দে কোটি টাকার ডিজিটাল চাঁদাবাজির অভিযোগ চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ৩৪ লাখ ৮৬ হাজার ছাড়ালো

নিউজ ডেস্ক :: বিশ্বব্যাপী প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসের ভয়াবহতা ক্রমশ বেড়েই চলেছে। এখন পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৬ কোটি ৭৯ লাখ ৭৬ হাজার ২৩৫ জন। এছাড়া আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ লাখ ৮৬ হাজার ৮৬৩ জন।

মঙ্গলবার (২৫ মে) করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৩৯ লাখ ২২ হাজার ২১৩ জন আর মারা গেছেন ৬ লাখ ৪ হাজার ৪১৮ জন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের তালিকায় দেশটির অবস্থান চতুর্থ। দেশটিতে মোট আক্রান্ত ২ কোটি ৬৯ লাখ ৪৭ হাজার ৪৯৬ জন এবং মারা গেছেন ৩ লাখ ৭ হাজার ২৪৯ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৬১ লাখ ২১ হাজার ১৩৬ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৫০ হাজার ২৬ জনের।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: