মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত রাঙামাটির হরিণা সীমান্তে চায়না রসুন ও ইউরিয়া সার জব্দ শান্তিপূর্ণ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. তাহের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন উজিরপুরে আমেরিকা প্রবাসী কবির হাসান মৃধার মৃত্যুতে -এমপি শরফুদ্দীন সান্টুর শোক উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ৩ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন উপজেলা প্রশাসন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর বড়াইগ্রামে টয়লেট বরাদ্দে কোটি টাকার ডিজিটাল চাঁদাবাজির অভিযোগ চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতে সংক্রমণ কমলেও মৃত্যু সাড়ে ৩ হাজারের ওপরেই

নিউজ ডেস্ক :: ৪৫ দিনের মধ্যে ভারতে ২৪ ঘণ্টায় সবচেয়ে কম করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে শনিবার। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৭৯০ জনের শরীরে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৭৭ লাখ ২৯ হাজার ২৪৭ জনে।

তবে আক্রান্তের সংখ্যা কমলেও দৈনিক মৃত্যুর সংখ্যা কমেনি। করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৩ হাজার ৬১৭ জনের। এ নিয়ে দেশটিতে মোট ৩ লাখ ২২ হাজার ৫১২ জনের মৃত্যু হল এই বৈশ্বিক মহামারিতে।

কলকাতার গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, সংক্রমণ কম এবং সুস্থতার হার বেশি হওয়ায় ভারতে গত দুই সপ্তাহ ধরে সক্রিয় রোগীর সংখ্যা কমছে। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ১ লাখ ১৪ হাজারেরও বেশি। বর্তমানে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা ২২ লাখ ২৮ হাজার ৭২৪ জন। পাশাপাশি সংক্রমণের হারও গত কয়েকদিনে কমেছে। পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় তা নেমেছে ৯ শতাংশের নিচে।

এদিকে, বেশ কয়েকটি রাজ্যে সংক্রমণ কম হওয়ায় গত এক-দেড় মাসের তুলনায় ভারতের সার্বিক সংক্রমণ পরিস্থিতির উন্নতি হয়েছে।

দিল্লি, মধ্যপ্রদেশ, গুজরাট, ছত্তিশগড়, রাজস্থান, হরিয়ানা, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলোতে সংক্রমণ অনেকটা কমেছে। ওড়িশা, পাঞ্জাব, আসামে সংক্রমণ আগের চেয়ে কমলেও পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

এসএস/এমএস


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: