শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

শিরোনাম
বিগত ১৭বছর শিক্ষাকে নিয়ে রাজনীতি করা হয়েছে: এমপি খায়ের ভূঁইয়া গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রনি, সাধারণ সম্পাদক বাঁধন ধনবাড়ীতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার জাতীয় ইশতেহার থেকে বাস্তবতা: তারেক রহমানের নতুন সংগ্রামের ডাক ও আগামীর বাংলাদেশ ফুলবাড়ীতে হারভেস্টার ভাড়ায় নৈরাজ্য, সরকারি দর ৭ হাজার হলেও গুনতে হচ্ছে ১২ হাজার নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু চৌদ্দগ্রামে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ, থানায় মামলা মিজানুর রহমান সিনহার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বাজেটে ফ্যামিলি কার্ডে বড় বরাদ্দের ঘোষণা প্রধানমন্ত্রীর নোয়াখালী সুবর্ণচরে উচ্ছেদকৃত খাস জায়গায় দোকান ভিটি পুনঃনির্মাণ, প্রশাসন গুড়িয়ে দিলেন দোকান ভিটি

শনিবার মেয়রের দায়িত্ব নিচ্ছেন শেখ ফজলে নূর তাপস

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নির্বাচনে নির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আগামীকাল শনিবার দায়িত্ব গ্রহণ করবেন।

এ দিন বিকেলে দায়িত্ব গ্রহণ শেষে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বিকেল ৩টায় অনলাইনে এক প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণ করবেন বলে ডিএসসিসি’র জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় জানান।

তিনি বলেন, সারাদেশে করোনাভাইরাসের মহামারির কারণে দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে বড় ধরনের কোনো জমায়েত হবে না। সাদামাটাভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করা হবে।

ঢাকা সিটি কর্পোরেশন দুই ভাগে বিভক্ত হওয়ার পর ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) দ্বিতীয় নির্বাচিত মেয়র। ইতোমধ্যে তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথবাক্য পাঠ করিয়েছেন। তবে বর্তমান সাঈদ খোকনের মেয়াদ শেষ না হওয়ায় তাকে সাড়ে ৩ মাস অপেক্ষা করতে হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মোহাম্মদ সাঈদ খোকন ২০১৫ সালের ৫ মে মেয়র হিসেবে শপথ নেন। ওই বছরের ১৬ মে ডিএসসিসির প্রথম বোর্ডসভা অনুষ্ঠিত হয়। ফলে আগামীকাল ১৬ মে সাঈদ খোকনের মেয়াদ শেষ হবে। তার স্থলাভিষিক্ত হবেন নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: