মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত রাঙামাটির হরিণা সীমান্তে চায়না রসুন ও ইউরিয়া সার জব্দ শান্তিপূর্ণ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. তাহের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন উজিরপুরে আমেরিকা প্রবাসী কবির হাসান মৃধার মৃত্যুতে -এমপি শরফুদ্দীন সান্টুর শোক উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ৩ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন উপজেলা প্রশাসন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর বড়াইগ্রামে টয়লেট বরাদ্দে কোটি টাকার ডিজিটাল চাঁদাবাজির অভিযোগ চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

করোনায় প্রাণ গেল আরও ৪১ জনের

নিউজ ডেস্ক :: করোনাভাইরাসে দেশে আরও ৪১ জনের প্রাণ গেছে। এ নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১২ হাজার ৬৬০ জনের। আর গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৭৬৫ জন। মোট শনাক্ত হয়েছেন ৮ লাখ ২ হাজার ৩০৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৭৯ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ৪২ হাজার ১৫১ জন।

মঙ্গলবার (১ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮ হাজার ৫৩৬টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ২৫০টি। এখন পর্যন্ত ৫৯ লাখ ৬৫ হাজার ৭৬৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

অধিদফতর আরও জানায়, গত একদিনে শনাক্তের হার ৯ দশমিক ৬৭ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৪৫ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৫০ শতাংশ এবং মৃত্যু হার এক দশমিক ৫৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ২৬ জন পুরুষ এবং নারী ১৫ জন। এখন পর্যন্ত পুরুষ ৯ হাজার ১৩৯ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৫২১ জন।

এসি


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: