মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত রাঙামাটির হরিণা সীমান্তে চায়না রসুন ও ইউরিয়া সার জব্দ শান্তিপূর্ণ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. তাহের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন উজিরপুরে আমেরিকা প্রবাসী কবির হাসান মৃধার মৃত্যুতে -এমপি শরফুদ্দীন সান্টুর শোক উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ৩ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন উপজেলা প্রশাসন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর বড়াইগ্রামে টয়লেট বরাদ্দে কোটি টাকার ডিজিটাল চাঁদাবাজির অভিযোগ চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রায় এক বছর পর মৃত্যু শূন্য ব্রিটেন

নিউজ ডেস্ক :: করোনার জেরে দৈনিক মৃত্যুর সংখ্যা শূন্যতে নেমে এল ব্রিটেনে। গত বছর জুলাইয়ের পর মঙ্গলবার প্রথমবার করোনার কারণে কাউকে প্রাণ হারাতে হয়নি। সোমবার সে দেশে করোনায় মৃত্যু হয় মাত্র এক জনে ছিল। যদিও গত কয়েক সপ্তাহের তুলনায় দেশটিতে দৈনিক আক্রান্ত বাড়তে শুরু করেছে।

জন্স হপকিন্সের তথ্য অনুসারে, ব্রিটেনে এখনও পর্যন্ত ৪৫ লক্ষ লোক আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে।

সে দেশের সরকারের দেওয়া তথ্য অনুসারে, এর মধ্যে ১ লক্ষ ২৭ হাজার ৭৮২ জনের মৃত্যু হয়েছিল মহামারি শুরুর প্রায় এক মাসের মধ্যে। গত বছর যখন করোনা শুরু হয় তখন ইউরোপের দেশগুলোর মধ্যে মৃত্যুর সংখ্যায় সবথেকে এগিয়ে ছিল ব্রিটেন।

মৃত্যুর সংখ্যা কমে যাওয়া নিয়ে ব্রিটেনের স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক বলেছেন, ‘নিঃসন্দেহে খুব ভাল খবর।’ ডিসেম্বরে শুরু হওয়া টিকাকরণ যে ‘কাজ করছে’ সে বিষয়টিও উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি করোনার নতুন প্রজাতির জেরে দৈনিক আক্রান্তের সংখ্যা বৃদ্ধি নিয়েও দিয়েছেন সতর্কবার্তা। বলেছেন, ‘আমরা এখনও ভাইরাসকে হারাতে পারিনি।’ তাই জনগণকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধও করেছেন তিনি।

গত কয়েক দিন ধরে ব্রিটেনে মিলছে করোনাভাইরাসের ডেলটা প্রজাতি। যার প্রথম সন্ধান মিলেছিল ভারতে। গত এক সপ্তাহ ধরে সে দেশে রোজ আক্রান্ত হচ্ছেন ৩ হাজারের বেশি লোক। তৃতীয় ঢেউ যাতে আছড়ে না পড়তে পারে সে নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে ইউরোপের ওই দেশটি। সে জন্য ২১ জুন থেকে বিধিনিষেধ পুরোপুরি তুলে দেওয়ার কথা ঘোষণা করলেও সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেন সে দেশের প্রধানমন্ত্রী বরিস জনসন। এখনও পর্যন্ত দেশের আড়াই কোটিরও বেশি মানুষকে দু’টি টিকার আওতায় এনেছে ব্রিটেন।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: