মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত রাঙামাটির হরিণা সীমান্তে চায়না রসুন ও ইউরিয়া সার জব্দ শান্তিপূর্ণ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. তাহের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন উজিরপুরে আমেরিকা প্রবাসী কবির হাসান মৃধার মৃত্যুতে -এমপি শরফুদ্দীন সান্টুর শোক উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ৩ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন উপজেলা প্রশাসন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর বড়াইগ্রামে টয়লেট বরাদ্দে কোটি টাকার ডিজিটাল চাঁদাবাজির অভিযোগ চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফের তিন হাজারের বেশি মৃত্যু ভারতে

নিউজ ডেস্ক :: ভারতে দৈনিক কোভিড সংক্রমণ মঙ্গলবারের তুলনায় ৫ হাজার মতো বেড়েছে। যদিও তা দেড় লক্ষের নীচেই রয়েছে। বুধবার দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩২ হাজার ৭৮৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৩ লক্ষ পেরিয়ে গেল।

মঙ্গলবার দেশটির দৈনিক মৃত্যু ৩ হাজারের নীচে নেমেছিল। বুধবার তা ফের তিন হাজারের বেশি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ২০৭ জন। অতিমারির শুরু থেকে করোনাভাইরাস মোট প্রাণ কেড়েছে ৩ লক্ষ ৩৫ হাজার ১০২ জনের।

দৈনিক সংক্রমণ কম হতেই মোদির দেশে সক্রিয় রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। দু’সপ্তাহেরও বেশি সময় ধরে ধারাবাহিকভাবে তা কমছে। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমেছে ১ লক্ষেরও বেশি। আপাতত দেশটিতে সক্রিয় রোগী রয়েছেন ১৭ লক্ষ ৯৩ হাজার ৬৪৫ জন।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: