মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত রাঙামাটির হরিণা সীমান্তে চায়না রসুন ও ইউরিয়া সার জব্দ শান্তিপূর্ণ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. তাহের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন উজিরপুরে আমেরিকা প্রবাসী কবির হাসান মৃধার মৃত্যুতে -এমপি শরফুদ্দীন সান্টুর শোক উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ৩ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন উপজেলা প্রশাসন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর বড়াইগ্রামে টয়লেট বরাদ্দে কোটি টাকার ডিজিটাল চাঁদাবাজির অভিযোগ চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতে সংক্রমণ হার বেড়েছে, কমেছে মৃত্যু

নিউজ ডেস্ক :: গত কয়েক দিনের তুলনায় ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ লাখ ৩৪ হাজার ১৫৪ জন। সংক্রমণের হার ৬.২১ শতাংশ। অন্যদিকে গতকাল পর্যন্ত দৈনিক মৃত্যু তিন হাজারের বেশি থাকলেও আজ তা তিন হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ২ হাজার ৮৮৭ জনের।

ভারতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৮৪ লাখ মানুষ। আর সংক্রমিত হয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ৩৭ হাজার ৯৮৯ জনের।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত দু’দিন দৈনিক সংক্রমণ হার বাড়লেও তার চেয়ে বেশি সংখ্যক লোক সুস্থ হয়ে উঠছেন। যার ফলে হাসপাতালে সক্রিয় রোগীর সংখ্যা হ্রাস অব্যাহত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা পরীক্ষা করা হয়েছে সাড়ে ২১ লাখের বেশি।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে করোনাভাইরাসের টিকা গ্রহণকারীর সংখ্যা ছাড়িয়েছে ২২ কোটি। পশ্চিমবঙ্গ, বিহার, গুজরাট, উত্তর প্রদেশ, কর্নাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রসহ বেশ কয়েকটি রাজ্যের প্রত্যেকটিতে ১০ লাখের বেশি মানুষ করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছে।

এএইচ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: