মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত রাঙামাটির হরিণা সীমান্তে চায়না রসুন ও ইউরিয়া সার জব্দ শান্তিপূর্ণ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. তাহের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন উজিরপুরে আমেরিকা প্রবাসী কবির হাসান মৃধার মৃত্যুতে -এমপি শরফুদ্দীন সান্টুর শোক উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ৩ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন উপজেলা প্রশাসন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর বড়াইগ্রামে টয়লেট বরাদ্দে কোটি টাকার ডিজিটাল চাঁদাবাজির অভিযোগ চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আরও ৩০ মৃত্যু, শনাক্ত ১৯৭০

নিউজ ডেস্ক :: গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩০ জন। এ নিয়ে দেশে সরকারি হিসেবে এখন পর্যন্ত মারা গেলেন মোট ১২ হাজার ৮৬৯ জন। আর গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৭০ জন। তাদের নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাতে সরকারি হিসেবে শনাক্ত হলেন ৮ লাখ ১২ হাজার ৯৬০ জন।

সোমবার (৭ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার ১১ দশমিক ৪৭ শতাংশ আর এখন পর্যন্ত দেশে করোনাতে শনাক্তের হার ১৩ দশমিক ৪০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬৫ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৯১৮ জন, তাদের নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হলেন ৭ লাখ ৫৩ হাজার ২৪০ জন। এই সময়ে করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৭ হাজার ৬৬৬টি আর নমুনা পরীক্ষা হয়েছে ১৭ হাজার ১৬৯টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬০ লাখ ৬৭ হাজার ৪২টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৪ লাখ ২৫ হাজার ৮২৮টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১৬ লাখ ৪১ হাজার ২১৪টি।

বলা হয়, বর্তমানে ৫০৯টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে আরটি-পিসিআরের মাধ্যমে হচ্ছে ১৩২টি পরীক্ষাগারে, জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে ৪৪টি পরীক্ষাগারে এবং র‌্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৩৩৪টি পরীক্ষাগারে পরীক্ষা করা হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩০ জনের মধ্যে পুরুষ ১৯ জন আর নারী ১১ জন। এখন পর্যন্ত দেশে করোনাতে আক্রান্ত হয়ে পুরুষ মারা গেলেন নয় হাজার ২৭৫ জন আর নারী মারা গেলেন তিন হাজার ৫৯৪ জন।

এসি


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: