মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত রাঙামাটির হরিণা সীমান্তে চায়না রসুন ও ইউরিয়া সার জব্দ শান্তিপূর্ণ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. তাহের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন উজিরপুরে আমেরিকা প্রবাসী কবির হাসান মৃধার মৃত্যুতে -এমপি শরফুদ্দীন সান্টুর শোক উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ৩ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন উপজেলা প্রশাসন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর বড়াইগ্রামে টয়লেট বরাদ্দে কোটি টাকার ডিজিটাল চাঁদাবাজির অভিযোগ চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্রাজিলে নতুন করে ২ হাজার ৩৭৮ জনের মৃত্যু

নিউজ ডেস্ক :: ব্রাজিলে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণে আরো দুই হাজার ৩৭৮ জন মারা গেছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৭৬ হাজার ৭৯২ জনে।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার এ কথা জানিয়েছে।

দেশটিতে করোনায় নতুন করে সংক্রমিত হয়েছে ৫২ হাজার ৯১১ জন। এ নিয়ে মোট সংক্রমিত লোকের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৭০ লাখ ৩৭ হাজার ১২৯ এ। বিশ্বে করোনায় মৃত্যুর দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের অবস্থান। সংক্রমণের দিক থেকে যুক্তরাষ্ট্র ও ভারতের পরে ব্রাজিলের অবস্থান তৃতীয়।

দেশটিতে এ পর্যন্ত ৭ কোটি ২৬ লাখেরও বেশি ডোজ করোনার টিকা দেয়া হয়েছে। দেশব্যাপী দুই কোটি ৩০ লাখ লোক টিকার দুটি ডোজ পেয়েছে।

এসি


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: