সোমবার, ২২ Jun ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত রাঙামাটির হরিণা সীমান্তে চায়না রসুন ও ইউরিয়া সার জব্দ শান্তিপূর্ণ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. তাহের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন উজিরপুরে আমেরিকা প্রবাসী কবির হাসান মৃধার মৃত্যুতে -এমপি শরফুদ্দীন সান্টুর শোক উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ৩ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন উপজেলা প্রশাসন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর বড়াইগ্রামে টয়লেট বরাদ্দে কোটি টাকার ডিজিটাল চাঁদাবাজির অভিযোগ চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

করোনায় আরও ৬৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক :: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৬৩ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৩৪৫ জনে। একই সময়ে আরও ৩ হাজার ৮৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল আট লাখ ৪১ হাজার ৮৭ জনে।

বৃহস্পতিবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত একদিনে সারাদেশে করোনাভাইরাসের ২৪ হাজার ৭৮১টি নমুনা পরীক্ষা করা হয়। ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৫ দশমিক ৪৪ শতাংশ। সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭১৪ জন সুস্থ হয়েছেন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯২ দশমিক ৩২শতাংশ। এ নিয়ে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৭ লাখ ৭৬ হাজার ৪৬৬ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে পুরুষ ৪৫ জন ও নারী ১৮ জন। সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪৬ জন, বেসরকারি হাসপাতালে ৯ জন এবং বাসায় ৮ জনের মৃত্যু হয়।

একই সময়ে সরকারি ও বেসরকারি ৫২৮টি ল্যাবরেটরিতে ২৫ হাজার ৭৭১টি করোনার নমুনা সংগ্রহ এবং ২৪ হাজার ৮৭১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৬২ লাখ ৬৭ হাজার ৬৫৭টিতে দাঁড়াল।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৬৩ জনের মধ্যে দশোর্ধ্ব দুজন, বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব সাতজন, চল্লিশোর্ধ্ব সাতজন, পঞ্চাশোর্ধ্ব ১৫ জন এবং ষাটোর্ধ্ব ৩১ জন রয়েছেন।

বিভাগওয়ারি পরিসংখ্যানে দেখা গেছে, ২৪ ঘণ্টায় মৃত ৬৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম ১১ জন, রাজশাহীতে ১৩ জন, খুলনায় ২০ জন, বরিশালে তিনজন, সিলেটে দুজন, রংপুরে দুজন এবং ময়মনসিংহ বিভাগে দুজনের মৃত্যু হয়েছে।

আরকে//


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: