মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত রাঙামাটির হরিণা সীমান্তে চায়না রসুন ও ইউরিয়া সার জব্দ শান্তিপূর্ণ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. তাহের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন উজিরপুরে আমেরিকা প্রবাসী কবির হাসান মৃধার মৃত্যুতে -এমপি শরফুদ্দীন সান্টুর শোক উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ৩ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন উপজেলা প্রশাসন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর বড়াইগ্রামে টয়লেট বরাদ্দে কোটি টাকার ডিজিটাল চাঁদাবাজির অভিযোগ চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতে কমেছে ক’রোনা সংক্রমণ ও মৃ’ত্যু

নিউজ ডেস্ক :: করোনায় বিপর্যস্ত ভারতে দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। শনিবার (২৬ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৬৯৮ জন মানুষ। সবমিলিয়ে দেশটিতে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১ লাখ ৮৩ হাজার ১৪৩ জনে।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ১৮৩ জন। আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু কমেছে প্রায় দেড়শো। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৯৪ হাজার ৪৯৩ জন। গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন প্রায় ৬৫ হাজার মানুষ। সবমিলিয়ে সুস্থ হয়েছে ২ কোটি ৯১ লাখ ৯৩ হাজার ৮৫ জন।

এদিকে, শুক্রবার দেশটির কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এখন পর্যন্ত ১১ রাজ্যে ৪৮ জনের দেহে ডেলটা প্লাস ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এর মধ্যে অধিকাংশই মহারাষ্ট্রে। সেখানে ২০ জনের দেহে নতুন এই ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া গেছে।

টিকা প্রয়োগের গতি বাড়িয়ে সংক্রমণ মোকাবিলার চেষ্টা করছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত টিকা পেয়েছেন সাড়ে ৩১ কোটির বেশি মানুষ।

এমআই


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: