মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত রাঙামাটির হরিণা সীমান্তে চায়না রসুন ও ইউরিয়া সার জব্দ শান্তিপূর্ণ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. তাহের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন উজিরপুরে আমেরিকা প্রবাসী কবির হাসান মৃধার মৃত্যুতে -এমপি শরফুদ্দীন সান্টুর শোক উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ৩ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন উপজেলা প্রশাসন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর বড়াইগ্রামে টয়লেট বরাদ্দে কোটি টাকার ডিজিটাল চাঁদাবাজির অভিযোগ চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অ্যাস্ট্রাজেনেকা টিকার বিলম্বিত ডোজ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে

নিউজ ডেস্ক :: অ্যাস্ট্রাজেনেকা টিকার বিলম্বিত দ্বিতীয় ও তৃতীয় ডোজ কোভিড-১৯ রোগের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ব্রিটিশ-সুইডিশ কোম্পানি এ টিকা তৈরি করে। সোমবার অক্সফোর্ড ইউনিভার্সিটির এক গবেষণা প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।

জরিপে বলা হয়, অ্যাস্ট্রাজেনেকা টিকার প্রথম ও দ্বিতীয় ডোজের মধ্যবর্তী সর্বোচ্চ ৪৫ সপ্তাহ সময়ের ব্যবধান শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে অনেক বেশি কার্যকর।

প্রি-প্রিন্ট জরিপে বলা হয়, দ্বিতীয় ডোজ টিকা গ্রহণের পর তৃতীয় ডোজ টিকা নেয়ার ক্ষেত্রে ছয় মাসের বেশি সময় দেয়া হলে তা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ‘যথেষ্ট বৃদ্ধি’ করে।

অক্সফোর্ড ট্রায়ালের প্রধান গবেষক অ্যান্ড্রিউ পোলার্ড বলেন, ‘ভ্যাকসিন সরবরাহের ঘাটতি থাকা দেশগুলোর জন্য এটি হচ্ছে একটি আশাব্যাঞ্জক খবর।’

জরিপে আরো বলা হয়, ‘এমন কি প্রথম ডোজের ১০ মাস পর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণের ক্ষেত্রে অনেক ভাল ফলাফল পাওয়া গেছে।’

ফলে গবেষকরা বলছেন, অ্যাস্ট্রাজেনেকার বিলম্বিত তৃতীয় ডোজের ফলাফল ইতিবাচক।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: