মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত রাঙামাটির হরিণা সীমান্তে চায়না রসুন ও ইউরিয়া সার জব্দ শান্তিপূর্ণ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. তাহের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন উজিরপুরে আমেরিকা প্রবাসী কবির হাসান মৃধার মৃত্যুতে -এমপি শরফুদ্দীন সান্টুর শোক উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ৩ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন উপজেলা প্রশাসন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর বড়াইগ্রামে টয়লেট বরাদ্দে কোটি টাকার ডিজিটাল চাঁদাবাজির অভিযোগ চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টিকা কার্যক্রমের নতুন নিবন্ধন শুরু শিগগিরই

নিউজ ডেস্ক :: দেশে নতুন করে ৪৫ লাখ টিকা আসায় টিকাদান পরিকল্পনায় কিছু পরিবর্তন আনছে স্বাস্থ্য অধিদপ্তর। গত দুদিনে মডার্নার ২৫ লাখ ও সিনোফার্মের ২০ লাখ করোনা টিকা এসেছে। ইতোমধ্যেই এ ব্যাপারে একটি পরিকল্পনা জাতীয় টিকা বিতরণ কমিটির কাছে দেওয়া হয়েছে। কমিটি অনুমোদন দিলেই সারা দেশে আবার গণটিকাদান কর্মসূচি শুরু হবে। তবে তার আগে শিগগিরই টিকার জন্য নতুন করে নিবন্ধনও করা যাবে।

এ ব্যাপারে কোভিড-১৯ টিকা বিতরণ টাস্কফোর্স কমিটির প্রধান ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা গণমাধ্যমকে বলেন, নতুন যে ৪৫ লাখ টিকা এসেছে, সেটা কীভাবে দেওয়া হবে, সেটা নিয়ে আমরা আগে থেকেই কাজ করছিলাম। গত শুক্রবার রাতে টিকা নিশ্চিত হওয়ার পর আমরা একটি খসড়া প্রস্তাবনা তৈরি করেছি। সেটা আমরা জাতীয় টিকা বিতরণ কমিটিকে দেখাব। কমিটি গ্রহণ করলে সেটা জানিয়ে দেওয়া হবে।

অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা আরও বলেন, যত তাড়াতাড়ি সম্ভব আমরা দিয়ে দেব। প্রাথমিক প্রস্তুতিটুকু শেষ হলেই সারা দেশে আবার টিকা পাবে মানুষ। এই টিকা ঢাকার বাইরে পাঠাতে হবে। ওষুধ প্রশাসন অধিদপ্তরের কিছু বিষয়ে অনুমোদন লাগবে। যত তাড়াতাড়ি সম্ভব গণটিকাদান শুরু করে দেব। সবাইকে যখন টিকা দেওয়া যাবে, তখন নিবন্ধন নতুন করে চালু করা হবে। নিবন্ধনের ব্যাপারেও আমাদের কিছু প্রস্তাবনা আছে। তবে ঠিক কবে থেকে সবার জন্য নিবন্ধন চালু হবে, সে তারিখও নির্দিষ্ট হয়নি। খুব শিগগিরই নিবন্ধন শুরু হবে।

পি


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: