মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত রাঙামাটির হরিণা সীমান্তে চায়না রসুন ও ইউরিয়া সার জব্দ শান্তিপূর্ণ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. তাহের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন উজিরপুরে আমেরিকা প্রবাসী কবির হাসান মৃধার মৃত্যুতে -এমপি শরফুদ্দীন সান্টুর শোক উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ৩ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন উপজেলা প্রশাসন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর বড়াইগ্রামে টয়লেট বরাদ্দে কোটি টাকার ডিজিটাল চাঁদাবাজির অভিযোগ চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুনে বিশ্বব্যাপী করোনা সংক্রমণ ১.৫ শতাংশ হ্রাস

নিউজ ডেস্ক :: বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা জুন মাসে পূর্ববর্তী মাসের তুলনায় ১.৫ শতাংশ হ্রাস পেয়েছে। যা ২০২০ সালের অক্টোবর মাসের পর্যায়ে দাঁড়াতে দেখা যায়। রাশিয়ার বার্তা সংস্থা তাসের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।

পরিসংখ্যান অনুযায়ী, জুনে বিশ্বব্যাপী মোট এক কোটি ১২ লাখ মানুষ মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়। মে মাসে সংক্রমণের এ সংখ্যা ছিল এক কোটি ৮৪ লাখ। বর্তমানে সারাবিশ্বে আক্রান্তের সক্রিয় কোভিড রোগীর সংখ্যা এক কোটি ১০ লাখ। আর এ সংখ্যা ২০২১ সালের মাসিক হিসাবে সর্বনিম্ন।

এদিকে, করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যু সংখ্যা বৃদ্ধি অব্যাহত রয়েছে। এ সংখ্যা চলতি বছরের জানুয়ারিতে রেকর্ড হওয়া সর্বোচ্চ সংখ্যার কাছাকাছি পৌঁছে রয়েছে। ওই সময় মাত্র একমাসে বিশ্বব্যাপী চার লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল।

জুন মাসের মৃত্যু সংখ্যা জানুয়ারির সর্বোচ্চ মৃত্যু সংখ্যার একেবারে কাছাকাছি চলে গেছে। গতমাসে বিশ্বব্যাপী প্রায় তিন লাখ ৮২ হাজার মানুষ এ ভাইরাসে প্রাণ হারিয়েছে। যা মে মাসের তুলনায় ১০ শতাংশ বেশি।

এএইচ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: