মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত রাঙামাটির হরিণা সীমান্তে চায়না রসুন ও ইউরিয়া সার জব্দ শান্তিপূর্ণ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. তাহের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন উজিরপুরে আমেরিকা প্রবাসী কবির হাসান মৃধার মৃত্যুতে -এমপি শরফুদ্দীন সান্টুর শোক উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ৩ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন উপজেলা প্রশাসন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর বড়াইগ্রামে টয়লেট বরাদ্দে কোটি টাকার ডিজিটাল চাঁদাবাজির অভিযোগ চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ দিনে করোনায় আক্রান্ত ৬১৩ পুলিশ সদস্য

নিউজ ডেস্ক :: মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেশজুড়ে বেড়েই চলেছে। দৈনিক যেমন বাড়ছে শনাক্তের সংখ্যা, তেমনি বাড়ছে মৃত্যুর সংখ্যাও। অপরদিকে করোনার সম্মুখসারির যোদ্ধা পুলিশ বাহিনীর সদস্যদের আক্রান্তের সংখ্যাও বাড়ছে দিনকে দিন।

গত ১০ দিনে ৬১৩ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। গড়ে প্রতিদিন ৬১.৩ জন করে পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার (৪ জুলাই) পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।

জানা গেছে, এখন পর্যন্ত ২২ হাজার ৩০৮ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আর সুস্থ হয়েছেন ২১ হাজার ১৯০ জন। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ২০ জন পুলিশ সদস্য। করোনাভাইরাসের মহামারিতে এখন পর্যন্ত ৯৮ জন পুলিশ সদস্য মারা গেছেন।

উল্লেখ্য, গত ২৪ জুন পুলিশ সদর দপ্তরের এক তথ্য অনুযায়ী, গত মে মাসে সারাদেশে ২৩১ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছিলেন। কিন্তু জুন মাসের ২৪ তারিখ পর্যন্ত এই সংখ্যা তিনগুণ বেড়ে গিয়ে দাঁড়ায় ৭০৫ জনে। পরে ২৪ জুন থেকে ৩ জুলাই মাত্র এই ১০ দিনে পুলিশের বিভিন্ন ইউনিটের ৬১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া গত ১০ দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২১৪ জন পুলিশ সদস্য। গতকাল শনিবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৩৪ জনের মৃত্যুর খবর জানানো হয়।

এর আগে, গত ১ জুলাই দেশে করোনার ইতিহাসে সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যু হয়। এর পর ২ জুলাই ১৩২ জন, ২৭ জুন ১১৯ জন, ৩০ জুন ১১৫ জন, ২৯ জুন ১১২ জন আর ২৮ জুন ১০৪ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এসজে/পি


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: