সোমবার, ২২ Jun ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত রাঙামাটির হরিণা সীমান্তে চায়না রসুন ও ইউরিয়া সার জব্দ শান্তিপূর্ণ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. তাহের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন উজিরপুরে আমেরিকা প্রবাসী কবির হাসান মৃধার মৃত্যুতে -এমপি শরফুদ্দীন সান্টুর শোক উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ৩ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন উপজেলা প্রশাসন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর বড়াইগ্রামে টয়লেট বরাদ্দে কোটি টাকার ডিজিটাল চাঁদাবাজির অভিযোগ চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতে করোনায় শনাক্ত ও মৃত্যু বেড়েছে

নিউজ ডেস্ক :: চলমান করোনাভাইরাস মহামারিতে ভারতে দৈনিক শনাক্ত ও প্রাণহানির সংখ্যা বেড়েছে। তবে দেশটিতে সংক্রমণ ঊর্ধ্বমুখী হলেও স্বস্তি দিয়ে বাড়ছে সুস্থতার হারও। বুধবার (৭ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৩ হাজার ৭৩৩ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী বেড়েছে ৯ হাজার। সবমিলিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৬ লাখ ৬৩ হাজার ৬৬৫ জনে।

অন্যদিকে একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৩০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু বেড়েছে প্রায় ৪০০। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৪ হাজার ২১১ জন।

এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক আক্রান্তের তুলনায় বেশি সংখ্যক মানুষ সুস্থ হয়েছেন। ফলে দেশটিতে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন ৪৭ হাজার ২৪০ জন। সবমিলিয়ে ঘরে ফেরার সংখ্যা বেড়েছে ২ কোটি ৯৭ লাখ ৯৯ হাজার ৫৩৪ জনে।

এছাড়া ভারতে এখন পর্যন্ত টিকা পেয়েছেন ৩৬ কোটি ১৩ লাখ মানুষ। চলতি বছরের ১৬ জানুয়ারি দেশটিতে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হয়।

এমআই


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: