সোমবার, ২২ Jun ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত রাঙামাটির হরিণা সীমান্তে চায়না রসুন ও ইউরিয়া সার জব্দ শান্তিপূর্ণ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. তাহের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন উজিরপুরে আমেরিকা প্রবাসী কবির হাসান মৃধার মৃত্যুতে -এমপি শরফুদ্দীন সান্টুর শোক উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ৩ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন উপজেলা প্রশাসন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর বড়াইগ্রামে টয়লেট বরাদ্দে কোটি টাকার ডিজিটাল চাঁদাবাজির অভিযোগ চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাপান থেকে আগামী সপ্তাহে ২৫ লাখ টিকা আসতে পারে

নিউজ ডেস্ক :: সপ্তাহ খানেকের মধ্যে দেশে আসবে অ্যাস্ট্রাজেনেকার ২৫ লাখ ডোজ করোনা ভ্যাকসিন। বুধবার (৭ জুলাই) রাজধানীর নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ প্রত্যাশার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আবদুল মোমেন। কোভ্যাক্সের আওতায় জাপান থেকে আসবে এই টিকা।

তিনি জানান, কোভ্যাক্সের মাধ্যমে জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার এই ২৫ লাখ ডোজ টিকা সপ্তাহ খানেকের মধ্যেই দেশে আসবে।

এর আগে শনিবার (৩ জুলাই) দেশে চীনের সিনোফার্ম থেকে কেনা ১০ লাখ ডোজ টিকা আর শুক্রবার (২ জুলাই) রাতে পৌঁছায় একই সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা।

এদিকে কোভ্যাক্সের আওতায় শুক্রবার (২ জুলাই) রাতে যুক্তরাষ্ট্রের মডার্নার মোট ২৫ লাখ ডোজ টিকার ১২ লাখ এবং শনিবার (৩ জুলাই) বাকি ১৩ লাখ ডোজ টিকা দেশে আসে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতি মাসে চীন থেকে সিনোফার্মে ৫০ লাখ ডোজ করে টিকা আসবে। এভাবে তিনমাসে মোট দেড় কোটি সিনোফার্মের কেনা টিকা দেশে আসবে। চলতি মাসের শেষের দিকে ইউরোপীয় ইউনিয়ন থেকেও আসবে দশ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা।

এসএস


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: