সোমবার, ২২ Jun ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত রাঙামাটির হরিণা সীমান্তে চায়না রসুন ও ইউরিয়া সার জব্দ শান্তিপূর্ণ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. তাহের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন উজিরপুরে আমেরিকা প্রবাসী কবির হাসান মৃধার মৃত্যুতে -এমপি শরফুদ্দীন সান্টুর শোক উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ৩ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন উপজেলা প্রশাসন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর বড়াইগ্রামে টয়লেট বরাদ্দে কোটি টাকার ডিজিটাল চাঁদাবাজির অভিযোগ চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আরও ১৮৫ মৃত্যু, আক্রান্ত ৮৭৭২

নিউজ ডেস্ক :: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৮৫ মারা গেছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ হাজার ১৮৯ জনে। এ ছাড়া গত একদিনে এই মহামারিতে নতুন করে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৭৭২ জন।

শনিবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার ৩১ দশমিক ৪৬ শতাংশ। নতুন শনাক্ত হওয়া ৮ হাজার ৭৭২ জনকে নিয়ে দেশে সরকারি হিসাবে করোনাতে মোট শনাক্ত হলেন ১০ লাখ ৯ হাজার ৩১৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ৭৫৫ জন আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৬৮ হাজার ১৩৯ জন।

আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৬ হাজার ২৩১টি আর নমুনা পরীক্ষা হয়েছে ২৭ হাজার ৮৮৪টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬৯ লাখ ৩১ হাজার ১৫২টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৫০ লাখ ৬৯ হাজার ৪১১টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১৮ লাখ ৬১ হাজার ৭৪১টি।

দেশে করোনাতে এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৫৬ শতাংশ আর শনাক্ত বিবেচনায় সুস্থতার ৮৬ দশমিক শূন্য এক শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৬০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৮৫ জনের মধ্যে পুরুষ ১২১ জন আর নারী ৬৪ জন। দেশে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে পুরুষ মারা গেছেন ১১ হাজার ৩৭৫ জন আর নারী মারা গেছেন চার হাজার ৮১৪ জন।

এসি


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: