সোমবার, ২২ Jun ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত রাঙামাটির হরিণা সীমান্তে চায়না রসুন ও ইউরিয়া সার জব্দ শান্তিপূর্ণ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. তাহের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন উজিরপুরে আমেরিকা প্রবাসী কবির হাসান মৃধার মৃত্যুতে -এমপি শরফুদ্দীন সান্টুর শোক উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ৩ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন উপজেলা প্রশাসন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর বড়াইগ্রামে টয়লেট বরাদ্দে কোটি টাকার ডিজিটাল চাঁদাবাজির অভিযোগ চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিদেশগামী শিক্ষার্থীদের টিকার নিবন্ধন কার্যক্রম শুরু

নিউজ ডেস্ক :: বিদেশগামী বাংলাদেশি শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা গ্রহণের জন্য নিবন্ধন কার্যক্রম শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ২৭ জুলাইয়ের মধ্যে ইমেইলে আবেদন করার কথা জানিয়ে মঙ্গলবার পরিপত্র জারি করেছে মন্ত্রণালয়ের ‘করোনা সেল’।

পরিপত্রে বলা হয়, বিদেশে অধ্যয়নরত কিন্তু মহামারীর কারণে বর্তমানে বাংলাদেশে অবস্থানরত এবং বিদেশে শিক্ষা নিতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকার জন্য রেজিস্ট্রেশন সম্পর্কিত আবেদন নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এক্ষেত্রে পাসপোর্ট, প্রযোজ্য ক্ষেত্রে ভিসা, বৈদেশিক শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি কনফারমেশন ডকুমেন্ট বা ছাত্রত্ব প্রমাণের সনদ বা স্টুডেন্ট আইডি স্ক্যান করে ইমেইলের মাধ্যমে জিআইপি বা পিডিএফ ফাইল পাঠাতে হবে।

নিবন্ধনের ইমেইল ঠিকানা- vaccine.coronacell@mofa.gov.bd

ইমেইলের বিষয় হিসেবে-Application for COVID-19 vaccination for students studying abroad (Passport No.) উল্লেখ করতে হবে।

পাশাপাশি আবেদনকারীকে https://forms.gle/6hN5a7P4bHX6r9AS9 লিংকের গুগল ফর্মটি যথাযথভাবে পূরণ করে জমা দিতে বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আবেদন পরবর্তী তিন কার্যদিবস পর সুরক্ষা ওয়েবসাইট থেকে চূড়ান্তভাবে টিকার জন্য নিবন্ধন করতে হবে।

এছাড়া প্রাসঙ্গিক যে কোনো তথ্যের জন্য একই ইমেইলে যোগাযোগ করতে বলা হয়েছে শিক্ষার্থীদের।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: