শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

শিরোনাম
জ্বালানি সংকটের সমাধান ধীরে ধীরে হবে: অর্থমন্ত্রী জামায়াত কোনো রাজনৈতিক দল না: নুরুল হক নুর কৃষক কার্ড নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জরুরি নির্দেশনা গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত, একজন আহত উদ্ধার করল ফায়ার সার্ভিস নড়াইলে ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩২০টিতে নেই প্রধান শিক্ষক ব্রেন টিউমারে আক্রান্ত ১৫ বছরের নুসরাত, চিকিৎসায় প্রয়োজন ৮ লাখ টাকা গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪৭ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার জাতীয় পার্টির (জাফর) নতুন মহাসচিব চৌদ্দগ্রামের কাজী মো. নাহিদ জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বড় শাস্তি পেলেন লিওনেল মেসি

পরীক্ষার্থীদের টিকা নেয়ার পরামর্শ দিলো পিএসসি

নিউজ ডেস্ক :: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) যেকোনো চাকরি পরীক্ষায় অংশগ্রহণের আগেই শিক্ষার্থীদের টিকা নেয়ার পরামর্শ দিয়েছে বিপিএসসি।

বুধবার (২৮ জুলাই) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (যুগ্ম-সচিব) নূর আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে জরুরি নিয়োগ কার্যক্রম অক্ষুণ্ণ রাখার স্বার্থে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিজ্ঞাপিত কোনো পদের প্রিলিমিনারি টেস্ট, লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে পরীক্ষার্থীদের কোভিড-১৯ টিকাগ্রহণ নিশ্চিত করার পরামর্শ প্রদান করা হলো।

বিজপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষার্থীদের নিজ উদ্যোগে টিকাগ্রহণ নিশ্চিত করে এ সংক্রান্ত প্রমাণপত্র বা সনদপত্র সংগ্রহে রাখার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। পরীক্ষার্থী, পরীক্ষক ও পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবার স্বাস্থ্যসুরক্ষার লক্ষ্যে টিকাগ্রহণের বিষয়টি নিশ্চিত করার জন্য সবাইকে অনুরোধ করেছে পিএসসি।

পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন গণমাধ্যমকে বলেন, করোনা মহামারির এসময়ে পিএসসির পরীক্ষায় অংশগ্রহণ শিক্ষার্থীদের টিকা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে, তবে তা বাধ্যতামূলক বলা হয়নি। আগামীতে অনেক কাজে টিকার সার্টিফিকেট প্রয়োজন হতে পারে। সেটি চিন্তা করে এ ধরনের পরামর্শমূলক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এফএ


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: