বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

আজ থেকে নতুন রুটিনে প্রাথমিকের ক্লাস

নিউজ ডেস্ক :: আজ শনিবার থেকে সপ্তাহে দুই দিন করে শুরু হচ্ছে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস।আগে এসব শ্রেণিতে ক্লাস হয়েছে সপ্তাহে এক দিন করে।

অষ্টম ও নবম শ্রেণির পর প্রাথমিকের জন্য এ সিদ্ধান্ত নিয়ে গত বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নতুন সময়সূচি প্রকাশ করেছে।

নতুন সময়সূচি অনুযায়ী, তৃতীয় শ্রেণির ক্লাস রবি ও বৃহস্পতিবার এবং চতুর্থ শ্রেণির ক্লাস শনি ও বুধবার অনুষ্ঠিত হবে। এ ছাড়া মঙ্গলবার প্রথম শ্রেণি ও সোমবার দ্বিতীয় শ্রেণির ক্লাস অনুষ্ঠিত হবে। আর আগের মতোই প্রতিদিন হবে পঞ্চম শ্রেণির ক্লাস।

পঞ্চম শ্রেণির ক্লাসগুলো হবে মধ্যাহ্নবিরতির পর। আর মধ্যাহ্নবিরতির আগে হবে বাকি শ্রেণির ক্লাস। মধ্যাহ্নবিরতির সময় শ্রেণিকক্ষের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। তবে শিশুশ্রেণি, নার্সারি ও কেজি শ্রেণির মতো প্রাক্‌-প্রাথমিক স্তরের শ্রেণিকক্ষের ক্লাস আপাতত বন্ধই থাকছে।

করোনায় দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর গত ১২ সেপ্টেম্বর প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে।

এমএন


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: