বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম
মিল্কভিটা চেয়ারম্যান শাতিল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে কোটালীপাড়ায় ১৬৪ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রবাসীদের জরুরি নির্দেশনা দিলো কাতার, না মানলে শাস্তি শনিবার খুলনা বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে এক ম্যাচে যত রেকর্ড গড়লেন মেসি কালিয়াকৈরে বৃষ্টির পানিতে প্লাবিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, যানবাহন চলাচলে ধীরগতি গোপালগঞ্জে ওভারটেক করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষ: প্রাণ হারালেন ১, আহত ৩০

বিশ্ব খাদ্য সংস্থার শুভেচ্ছাদূত নিযুক্ত হয়েছেন তামিম

নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের ওপেনার এবং ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বিশ্ব খাদ্য সংস্থা বা ওয়াল্ড ফুড প্রোগ্রামের (ডব্লিউএফপি) শুভেচ্ছাদূত নিযুক্ত হয়েছেন। বিশ্ব খাদ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ও পরিচালক রিচার্ড রেগান জানান, তামিমকে তাদের পরিবারের সঙ্গে পেয়ে আমি উচ্ছ্বাসিত।

তামিমও ডব্লিউএফপির সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে সম্মানিত মনে করছেন।তিনি বলেন, ‘বাংলাদেশসহ বিশ্বজুড়ে ক্ষুধাকে শূণ্যের কোঠায় নামিয়ে আনতে ডব্লিউএফপি লড়াই করে যাচ্ছে। তাদের শুভেচ্ছাদূত হিসেবে বিবেচিত হয়ে আমি সম্মানিত।’

তামিম জানান, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হার খুবই ভালো। কিন্তু গ্রামীণ পর্যায়ে দরিদ্রতা এখনও রয়ে গেছে। কোভিড-১৯ তাদের জীবন-জীবিকা আরও কঠিন করে তুলেছে। আমি খাদ্য সংস্থার এই লড়াইয়ে যুক্ত হয়ে ওইসব মানুষের সহায়তায় পাশে দাঁড়ানোর চেষ্টা করবো।’

ডব্লিউএফপির সঙ্গে যুক্ত হয়ে তামিম জানতে পারবেন, কিভাবে ১৯৭৪ সাল থেকে সংস্থাটি বাংলাদেশে ক্ষুধা নিরাময় কর্মসূচি গ্রহণ করে। এছাড়া দেশের ৬৪ জেলার মানুষের মধ্যে সচেতনতা তৈরির কাজও তিনি করবেন।

খাদ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি রেগান বলেন, ‘সুদক্ষ একজন ক্রীড়াবিদ হিসেবে তামিমকে দেশের এবং দেশের বাইরের অসংখ্য মানুষ ভালোবাসে। শুধু জনপ্রিয়তা বা গ্রহণযোগ্যতা নয় তামিম তার নীতি এবং মানবিক চেতনার জন্যও সবার প্রিয়। ডব্লিউএফপি পরিবারে তাকে পেয়ে আমরা উচ্ছ্বাসিত।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: