মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

শিরোনাম
জাতীয়করণ হওয়া কলেজের ৬৯০ শিক্ষককে সপ্তম গ্রেড দেওয়ার নির্দেশ নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে নৌযান সংশ্লিষ্ট অংশীজনদের অবহিতকরণ সভা ২০২৬ সালের এসএসসি পরীক্ষা জিপিএ-৫ পেয়ে উপজেলায় প্রথম কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় বন্দে আলী স: প্রা: বিদ্যালয়ে তিন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা রায়পুরে ২০৪ পিস ই’য়াবাসহ নারী আটক চাকরি দেবে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি মালয়েশিয়াকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ এইচপি অসুস্থ ইলিয়াস কাঞ্চনকে দেখতে গুলশানের বাসায় সুচন্দা-চম্পা বাংলাদেশে কোনো আধিপত্যবাদ মেনে নেওয়া হবে না: শফিকুর রহমান সাংবিধানিক স্বীকৃতি এবং পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি আদিবাসীদের

ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি

নিউজ ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে সাতটায় গণস্বাস্থ্য কেন্দ্রের ভ্যারিফাইড পেজ থেকে তার জন্য দোয়া কামনা করা হয়।

স্যাড ফিলিং দিয়ে দেওয়া পোস্টে বলা হয়, ডা. জাফরুল্লাহ চৌধুরীর জন্য সক‌লে দোয়া কর‌বেন। উনার শরীর ভা‌লো না। রাতে উনার শ্বাসঃকষ্ট ছিল। আপনা‌দের সক‌লের দোয়া খুব প্র‌য়োজন।

ওই পোস্ট অনুযায়ী, জাফরুল্লাহ চৌধুরী বর্তমা‌নে উনার স্থা‌পিত প্র‌তিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতা‌লে চি‌কিৎসা নি‌চ্ছেন ।

এর আগে তাঁর স্ত্রী শিরীন হক ও ছেলে বারিশ চৌধুরীও করোনায় আক্রান্ত হন। গত ২৫ মে করোনা আক্রান্ত হয়ে ২৯ মে থেকে কাশি আর কিছুটা শ্বাসকষ্ট নিয়ে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন আছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। রবিবার তিনি সাংবাদিকদের বলেন, ‘জ্বর নেই, কাশি আছে, কিছুটা শ্বাসকষ্ট আছে। সংগ্রাম করছি।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: