শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

শিরোনাম
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে! গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফুলবাড়ীতে আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

করোনা আক্রান্ত পাকিস্তানি সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি

নিউজ ডেস্ক : ক্রীড়া অঙ্গনের বেশ কিছু তারকা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইউরোপের শীর্ষ পাঁচ ক্লাব ফুটবলের বেশ কিছু তারকা করোনা আক্রান্ত হন। তারা সুস্থ হয়ে মাঠেও ফিরছেন। করোনা শনাক্ত হয়েছে কয়েকজন সাবেক ক্রিকেটারের দেহেও। এবার করোনা আক্রান্ত হওয়ার খবর দিলেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি।

আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে করোনায় আক্রান্ত হওয়ার খবরটা নিশ্চিত করেছেন আফ্রিদি নিজেই। তিনি লিখেছেন, ‘বৃহস্পতিবার থেকেই আমি অসুস্থতা অনুভব করছি। শরীরে প্রচণ্ড ব্যথা। আমি তাই পরীক্ষা করাই এবং দুর্ভাগ্যের বিষয় হলো, আমার করোনা পজিটিভ এসেছে। দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য সবার প্রার্থনা দরকার।’

এশিয়ায় দেশগুলোতে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে ক্রিকেটাররা বিভিন্ন সামাজিক দায়িত্ব পালনে মাঠে নামনে। সক্রিয় ভূমিকা রাখতে আফ্রিদি মাঠে নেমে দেশের দরিদ্র মানুষের পাশে থেকে সহায়তা করেছেন। নিজের ফাউন্ডেশন থেকে বিভিন্নভাবে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন।

মাঠে থেকে কাজ করার কারণেই হয়তো তিনি করোনার সংস্পর্শে এসেছিলেন। মানুষকে করোনার সংক্রমণ থেকে দূরে রাখতে ও তাদের দুর্দিনে পাশে দাঁড়ানোর চেষ্টা করা আফ্রিদি এবার নিজেই আক্রান্ত হলেন বিশ্বকে থামিয়ে দেওয়া করোনাভাইরাসে।

আফ্রিদিই ক্রিকেটের প্রথম বড় তারকা হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এর আগে পাকিস্তানের সাবেক ক্রিকেটার তৌফিক উমর করোনায় আক্রান্ত হন। জাফর সরফরাজ নামের আরেক পাকিস্তানের সাবেক ক্রিকেটার করোনা পজিটিভ হন। তারা দু’জনই সুস্থও হয়ে গেছেন।

এছাড়া দক্ষিণ আফ্রিকার প্রথম শ্রেণির ক্রিকেটার সোলো এনকুইনি করোনা আক্রান্ত হন। করোনা দানা বাধে সাবেক স্কটল্যান্ড ক্রিকেটার মাজিদ হকের দেহেও। স্বাস্থ্য বিধি মেনে তাদের সকলেই সুস্থ হয়ে উঠেছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: