বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১২:০২ অপরাহ্ন

শিরোনাম
হজ শেষে এপর্যন্ত দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি হাজী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় নদী পুনরুদ্ধারে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে: শিবালয়ে ত্রাণমন্ত্রী সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন লক্ষ্মীপুরে ২মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি আর্জেন্টিনা-পর্তুগাল দ্বৈরথ কি দেখা যাবে বিশ্বকাপে? শেষ পত্রে দেখা মিলবে তিন কিংবদন্তির

কোন দেশ থেকে কতজন হজে যেতে পারবেন, জানাল সৌদি আরব

নিউজ ডেস্ক :: চলতি বছর কোন দেশ থেকে কতজন হজে অংশ নিতে পারবেন, সেই কোটা নির্ধারণ করেছে সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়। আজ শনিবার সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। এর আগে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছিল এবার ১০ লাখ মানুষ হজে অংশ নিতে পারবেন।

সৌদি গেজেট জানিয়েছে, বরাবরের মতো এ বছরও ইন্দোনেশিয়া থেকে সবচেয়ে বেশি ১ লাখ ৫১ জনকে হজ করার সুযোগ দেওয়া হবে। দ্বিতীয় স্থানে পাকিস্তান থেকে যেতে পারবেন ৮১ হাজার ১৩২ জন, ভারত থেকে ৭৯ হাজার ২৩৭ জন এবং চতুর্থ অবস্থানে থাকা বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ করার সুযোগ পাবেন।

এবার আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা থেকে সবচেয়ে কম মানুষ মাত্র ২৩ জনকে হজের অনুমতি দিয়েছে সৌদি। আরব দেশগুলোর মধ্যে মিসর থেকে ৩৫ হাজার ৩৭৫ জন হজের সুযোগ পাবেন এবার। আফ্রিকার দেশগুলোর মধ্যে নাইজেরিয়া থেকে সবচেয়ে বেশি ৪৩ হাজার ৮ জন। এ ছাড়া ইরানের ৩৮ হাজার ৪৮১ ও তুরস্ক থেকে ৩৭ হাজার ৭৭০ জন হজের সুযোগ পাবেন।

যুক্তরাষ্ট্র থেকে ৯ হাজার ৫০৪, রাশিয়া থেকে ১১ হাজার ৩১৮, চীন থেকে ৯ হাজার ১৯০ ও ইউক্রেন থেকে এবার ৯১ জনকে হজের সুযোগ দেবে সৌদি আরব।

সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় এ বছর হজের জন্য দুটি শর্ত দিয়েছে। শর্ত দুটি হলো- হজযাত্রীদের বয়স ৬৫ বছরের কম হতে হবে এবং নিতে হবে পূর্ণ ডোজ করোনার টিকা। সৌদির উদ্দেশে রওনার ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের নেগেটিভ সনদ লাগবে। এ ছাড়া প্রত্যেক হজযাত্রীকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: