শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গণমিছিল অস্থায়ী পাবলিক লাইব্রেরীর কার্যালয়ের কার্যক্রম শুরু নড়াইলের মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির পরিচিতি, সংবর্ধনা ও মতবিনিময় সভা “লৌহজং থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ ০২ জন গ্রেফতার” কালিগঞ্জে ট্রাকচাপায় চার বছরের শিশুর মৃত্যু গণঅভ্যুত্থানের চেতনায় পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ ও মৌলবাদবিরোধী সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশের বিপক্ষে খেলা নিয়ে রোমাঞ্চের কথা জানালেন হ্যাজলউড নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আইন সংস্কারের সুপারিশ মহিলা বাংলাদেশি কৃষি শ্রমিকদের ভিসা দেবে ওমান চব্বিশের জুলাইয়ে পুলিশকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে, সে দৃশ্য দেখেননি?

দুমকিতে পারিবারিক অশান্তির কারণে যুবকের গলায় ফাঁস

মোঃ মিজানুর রহমান, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে পারিবারিক অশান্তির কারনে গলায় ফাঁস দিয়ে সরোয়ার বিশ্বাস  (৩৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার ১১ টার দিকে উপজেলার দক্ষিণ পাঙ্গাশিয়া গ্রামের ৬ নং ওয়ার্ডে নিজ বসতঘরের শয়নকক্ষে আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। সরোয়ার বিশ্বাস ওই গ্রামের রুহুল আমীন বিশ্বাসের ছেলে ও পেশায় একজন অটো গাড়ির চালক। তার একটি ছেলে সন্তান আছে।
স্থানীয় লোকজন ও পারিবারিক সূত্রে জানা যায় , পারিবারিক ভাবে সে অশান্তিতে ছিল। কিছু দিন পূর্বে সে তার স্ত্রীকে অনেক মারধোর করলে তার নামে মামলা দেয় এবং তিন মাস জেল খাটে। এরপর মাঝে মাঝে তাকে হতাশাগ্রস্ত দেখা যায়। তারই ধারাবাহিকতায় সে যে রুমে থাকত সে রুমে গিয়ে গলায় ফাঁস দেয়। পরিবারের লোকজন লাশ উদ্ধার করে পুলিশ খবর দেয়।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আলো জোমাদ্দার জানান, শোনা যাচ্ছে সরোয়ার  পারিবারিক ঝামেলা ছাড়াও ঋণগ্রস্ত  হয়ে হতাশায় ভুগছিলেন।
দুমকি থানার ওসি আবদুস সালাম বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা করে মৃত্যুর প্রকৃত কারন নিশ্চিত করতে লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: