বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম
এবার বাড়ি ঘেরাও করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে ২০ জনকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন ‘দ্য অস্ট্রেলিয়ান’-এ জামায়াত আমিরকে নিয়ে মানহানিকর সংবাদ, তীব্র প্রতিবাদ পাহাড় থেকে ঝরে পড়ল মেঘের জলপ্রপাত, হারিয়ে গেল চূড়ায় থাকা ভাস্কর্যও পাবনায় অবৈধভাবে মজুত ৪৬৬ বস্তা সার জব্দ, জরিমানা গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা ‘ওয়েস্ট বেঙ্গল’ নাম পরিবর্তনের প্রস্তাব বিজেপির, সত্যিই কি বদলে যাচ্ছে রাজ্যটির নাম নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান শিপন ৩ দিনের রিমান্ডে পুলিশে অভ্যন্তরীণ নজরদারি: দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তার, একজন হেফাজতে, নজরদারিতে অনেকে শহীদদের স্মারক নিয়ে শুরু হচ্ছে দুই দিনের বিশেষ প্রদর্শনী

পেট্রল-ব্যাটারি দুটোতেই চলবে যে গাড়ি

নিউজ ডেস্ক :: টয়োটা নতুন এক গাড়ি আনার ঘোষণা দিয়েছে সম্প্রতি। টয়োটা হাইরাইডার নামের গাড়িটি টয়োটা ও সুজুকির যৌথ উদ্যোগে তৈরি হয়েছে। আনুষ্ঠানিক লঞ্চ হতে পারে আগস্টে। গাড়িটি পেট্রল ও ব্যাটারি দুই মাধ্যমেই চলবে। এমনকি ব্যাটারি বাইরে থেকে চার্জ করতে হবে না চলতে চলতে তা নিজে থেকেই শক্তি সঞ্চয় করবে।

টয়োটা হাইরাইডারে থাকছে ১.৫ লিটার শক্তিশালী সেলফ চার্জিং হাইব্রিড পাওয়ারট্রেন। গাড়িটি পেট্রলের পাশাপাশি চলবে ইলেকট্রিক মোটর ও ব্যাটারিতে। পিওর পেট্রল, হাইব্রিড, এবং পিওর ইভি (শুধু ইলেকট্রিকে) ড্রাইভ মোডের মাধ্যমে স্বয়ংক্রিয় ভাবে গাড়ির চালিকা শক্তির উৎস পরিবর্তন করা যাবে।

আবার এই গাড়ির কমদামি বেস ভ্যারিয়েন্টে মাইল্ড হাইব্রিড প্রযুক্তি থাকবে। ট্রান্সমিশন অপশনে ম্যানুয়াল এবং অটোমেটিক ভ্যারিয়েন্টে পাওয়া যাবে গাড়িটি। গাড়িটিতে ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, হেড আপ ডিসপ্লে, ইলেকট্রিক সানরুফ, বড় ফ্লোটিং টাচস্ক্রিনসহ নানা আকর্ষণীয় ফিচার থাকবে।

হাইরাইডার-এর হাত ধরে তীব্র প্রতিযোগিতা চলা কম্প্যাক্ট এসইউভির বাজারে প্রবেশ করছে টয়োটা। এখনো গাড়িটির দাম সম্পর্কে স্পষ্ট কিছু জানায়নি সংস্থাটি। তবে ধারণা করা হচ্ছে টয়োটা হাইরাইডারের দাম ১০ লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১৬ লাখ টাকা পর্যন্ত হতে পারে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: