বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান চৌদ্দগ্রাম পৌরসভার লক্ষীপুর গ্রামে প্রবাসীর ঘরের ৯ ভরি স্বর্ণসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট শাপলা চত্বরের মামলায় আত্মসমর্পণের ঘোষণা লতিফ সিদ্দিকীর মেট্রোরেলের নিরাপত্তা সুপারিশ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি দেশে ফেরা নিয়ে নতুন তথ্য দিলেন সাকিব আল হাসান কেন জাপানে এত ঘন ঘন শক্তিশালী ভূমিকম্প হয়? এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই সৌভাগ্য: রাশেদ খাঁন নির্ভুল মানচিত্রই উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা কালিগঞ্জে গরুর ক্ষুরা ও পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান

সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক ও সম্পাদক রফিকুল আনোয়ার এর স্মরণ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক :: বীর মুক্তিযোদ্ধা, আজকের সূর্যোদয়ের সম্পাদক, গেদু চাচা খ্যাত দেশ বরেণ্য সাংবাদিক খোন্দকার মোজাম্মেল হক এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী এবং দৈনিক নোয়াখালী প্রতিদিনের সম্পাদক রফিকুল আনোয়ার এর অকাল মৃত্যুতে ২৯ জুন ২০২২ বুধবার বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এক স্মরণ সভা আয়োজন করে বৃহত্তর নোয়াখালী সম্পাদক পরিষদ-ঢাকা।

উক্ত স্মরণ সভায় খোন্দকার মোজাম্মেল হক এর সাংবাদিকতা জীবনের বিস্তারিত আলোচনা করেন বিশিষ্ট সিনিয়র সাংবাদিক ও প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, ডিইউজে’র সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক বাঙলার জাগরণ এর সম্পাদক মহিন উদ্দিন চৌধুরী লিটন, গেদু চাচার ভাতিজা ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় পরিষদের উপ-সম্পাদক খোন্দকার তারেক রায়হান, ফেনী সমিতি ঢাকার সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন ভুঁইয়া সেলিম প্রমূখ।

স্মরণ সভায় বৃহত্তর নোয়াখালী সম্পাদক পরিষদ-ঢাকা এর সভাপতি দৈনিক আমার কাগজ এর সম্পাদক ফজলুল হক ভুঁইয়া রানার সভাপতিত্বে ও দৈনিক প্রথম ডাক এর সম্পাদক এ কে এম গোলাম সরোয়ার এর সঞ্চালনায় খোন্দকার মোজাম্মেল হক এর জীবনী নিয়ে তার ছেলে খোন্দকার রিফাত মোজাম্মেল, খোন্দকার তানভীর মোজাম্মেল ও খোন্দকার মোজাম্মেল হক ও রফিকুল আনোয়ার এর ঘনিষ্ঠজনগণ আলোচনায় অংশগ্রহণ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: