রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

শিরোনাম
ফুটবল বিশ্বকাপে মাঠের ৯০ মিনিট ছাড়িয়ে অর্থনীতির যে মহাযজ্ঞ বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার

ইউটিউবের বিশেষ পাঁচ ফিচার

নিউজ ডেস্ক :: ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে ইউটিউবে ঢোকেন না এমন কাউকে পাওয়া যাবে না বললেই চলে। তবে এ অ্যাপসের কয়েকটি গোপন ফিচার রয়েছে; যা অনেকেরই অজানা। একটু সময় নিয়ে সেটিংসগুলো চালু করলে ইউটিউব ব্যবহারে নতুন অভিজ্ঞতা পাবেন। এ বিশেষ ফিচারগুলো নিয়ে আজকের আয়োজন।

অফলাইন ভিডিও ডাউনলোড
ইন্টারনেট না থাকলেও এ ফিচারের মাধ্যমে ডাউনলোড করে রাখা ভিডিও দেখা যাবে। অফিসিয়াল ইউটিউব অ্যাপ থেকেই এ কাজ করা যাবে। যে ভিডিও ডাউনলোড করতে চান, সেই ভিডিওর নিচে ডাউনলোড অপশন থেকে এ কাজ করা যাবে। পরে ডাউনলোডস বিভাগ থেকে সেই ভিডিও ইন্টারনেট ছাড়াই চালানো যাবে।

রেস্ট্রিকটেড মুড
ঘরে ১৮ বছরের কমবয়সি বা শিশু থাকলে রেস্ট্রিকটেড মুড কাজে লাগবে। এ ফিচারটি চালু করলে যে কোনো ধরনের অ্যাডাল্ট কনটেন্ট বন্ধ করবে এ অ্যাপ। এ জন্য জেনারেল মেনু ওপেন করে ইউটিউব সেটিং ওপেন করুন। এখান থেকে রেস্ট্রিকটেড মুড এনাবেল করে দিন। সব ডিভাইসে আলাদাভাবে এ সেটিংস এনাবেল করতে হবে।

সাবটাইটেল
ইউটিউবে ভিডিও সাবটাইটেল এনাবেল করতে পারবেন গ্রাহকরা। ফলে যে কোনো ভাষার ভিডিও বুঝতে পারবেন। এ জন্য ভিডিও চালিয়ে ডিসপ্লের ওপরে সিসি অপশন সিলেক্ট করুন।

ভিডিও কেটে লিংক পাঠান
যে কোনো ভিডিওর মধ্য থেকে যে কোনো অংশ লিংক হিসাবে পাঠানো সম্ভব। এ জন্য ভিডিও শেয়ার করার সময় স্টার্স্ট টাইম অপশনের সামনে চেক বক্স এনাবেল করুন। এবার লিংক কপি করে তা বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন।

পিকচার ইন পিকচার
অ্যাপলের আইওএস গ্রাহকরা এ পিকচার ইন পিকচার ফিচারটি ব্যবহার করতে পারেন। অন্য অ্যাপের ওপরে ডিসপ্লেতে ছোট স্ক্রিনে এ কাজ করা যাবে। এ সেটিংস চালু করতে ইউটিউব অ্যাপ ওপেন করে প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। নিচে সেটিংস অপশন সিলেক্ট করুন। এবার জেনারেল ট্যাব থেকে পিকচার ইন পিকচার মোড চালু করুন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: