মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

শিরোনাম
আসছে সালমান শাহকে নিয়ে নতুন সিনেমা ইরানকে একঘরে করার হুমকি ট্রাম্পের, নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা নতুন আমদানি নীতি-২০২৬ জারি, এলসি ছাড়াই পণ্য আমদানির সুযোগ বন্ধুপ্রতিম দেশের সঙ্গে সম্পর্ক কতটা ইতিবাচক হওয়া উচিত, ভারতকে ভাবতে হবে: পানি সম্পদমন্ত্রী আগের সরকার রোহিঙ্গা সমস্যার সমাধানে ব্যর্থ হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গোপালগঞ্জে এস এ পরিবহনে পুলিশের অভিযান: কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য ও নথি জব্দ ক্রেতা নেই, হিমাগার থেকে আলু নিচ্ছে না কৃষক ও ব্যবসায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুলাউড়ায় বিএনপি নেতা আলমাছ কে বহিষ্কার নড়াইলে ইয়াবাসহ দম্পতি আটক চৌদ্দগ্রামে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে ডিসির মতবিনিময়

বিজিবি ক্যাম্প কমান্ডারের মৃত্যু

বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার শ্যামল সরকার দায়িত্ব পালনরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার সকালে তিনি সুনামগঞ্জ -২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন হেডকোয়ার্টার হতে সদর উপজেলার নারায়নতলা ডলুরা বর্ডার হাটে দায়িত্ব পালন করতে যান।

বেলা অনুমান সাড়ে ১১টার দিকে নায়েব সুবেদার শ্যামল সরকার অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।

পরে সঙ্গে থাকা বিজিবির দায়িত্ব পালনরত অন্যান্য সদস্যরা তাকে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুবেদার শ্যামল সরকারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. রফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই বিজিবি ক্যাম্প কমান্ডার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধে হয়ে মৃত্যুবরণ করেছেন।

সুবেদার শ্যামল আকস্মিক মৃত্যুতে তার বিদেহী আত্মার শান্তি ও শোকাহত পরিবারের প্রতি বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে গভীর সমবেদনা জানিয়েছেন সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম।

মঙ্গলবার ৩টার দিকে শ্যামল সরকারের মরদেহ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্সে নিয়ে আসা হয়। সবরকম আনুষ্ঠানিকতা শেষে বিজিবি রিজিওন্যাল পতাকা দিয়ে সম্মান জানান হয় তাকে।

এরপর বিকালেই তার মরদেহ নিয়ে ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্স হতে বিজিবির একটি টিম ফ্রিজবাহী অ্যাম্বুলেন্স যোগে শ্যামল সরকারের গ্রামের বাড়ি বরিশালের উদ্দেশ্যে রওনা দেয়।

মৃত ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার শ্যামল সরকারের বাড়ি ঝালকাঠি জেলায়। পরিবারের লোকজন বরিশাল জেলা শহরে বসবাস করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: