সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

শিরোনাম
উজিরপুরে মৎস্য অভিযানে ৩০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ মুন্সীগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে পড়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর মাষ্টার্স পর্যন্ত উপবৃত্তিসহ মেয়েদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করবে সরকার : এমপি আবুল খায়ের ভূঁইয়া সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত চৌদ্দগ্রামে আগুনে পুড়ল রামগঞ্জ ইউএনওর বসতঘর কোটালীপাড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সজীব গ্রেপ্তার, যৌথ বাহিনীর বিশাল সাফল্য চাকরি ছেড়ে ড্রাগন চাষে সাবলম্বী ঝিনাইদহের আবু সাঈদ বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক নিঃসঙ্গতার প্রতি- মুহাম্মদ আশরাফুল আলম সোহেল

হাইকোর্টে অবকাশে মামলা শুনানি নিষ্পত্তিতে ১২ বেঞ্চ

নিউজ ডেস্ক : ঈদুল আজহার সরকারি ছুটি ও সুপ্রিমকোর্টের অবকাশে জরুরি মামলা সংক্রান্ত শুনানি ও নিষ্পত্তির জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে ১২টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।

হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী করোনাভাইরাস (কোভিড-১৯) এর রোধকল্পে এবং শারীরিক উপস্থিতি ছাড়া এ ১২ বেঞ্চে বিচারিক কার্যক্রম চলবে। ২৬ জুলাই থেকে ৮ আগস্ট অবকাশকালীন সময় ও পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তথ্য প্রযুক্তি ব্যবহার আইন-২০২০ এবং প্র্যাকটিস নির্দেশনা অনুসরণ করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে হাইকোর্টে বিচার কার্যক্রম চলবে।

বেঞ্চসমূহ ও বিচারিক এখতিয়ার: বিচারপতি তারিক উল হাকিম- রিট মামলা, বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ – ফৌজদারি মামলা, বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ- অধিক্ষেত্রাধীন বিষয়, বিচারপতি মো. রইস উদ্দিন- ফৌজদারি মামলা, বিচারপতি এ,কে,এম আব্দুল হাকিম- রিট মামলা, বিচারপতি এফ.আর.এম নাজমুল আহাসান- ফৌজদারি মামলা, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী- ফৌজদারি মামলা, বিচারপতি শেখ হাসান আরিফ- ফৌজদারি মামলা, বিচারপতি মো. রুহুল কুদ্দুস- দেওয়ানি মামলা, বিচারপতি ফরিদ আহমেদ- ফৌজদারি মামলা,

বিচারপতি সহিদুল করিম- রিট মামলা এবং বিচারপতি এস এম কুদ্দুস জামান রিট মামলা শুনানি ও নিষ্পত্তি করবেন।

অপর এক বিজ্ঞপ্তিতে ছুটিকালীন সুপ্রিমকোর্টের কর্মকর্তা কর্মচারী, অধস্তন আদালতের বিচার বিভাগীয় কর্মকর্তাগনসহ সকল কর্মকর্তা কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে থাকতে নির্দেশ দিয়েছেন সুপ্রিমকোর্ট প্রশাসন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: