রবিবার, ১৪ Jun ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

আজ বিশিষ্ট শিল্পপতি মনির হোসেন সরকারের ৫ম মৃত্যু বার্ষিকী

সাকুরুল আলম মিলন: আজ রবিবার ২৬ জুলাই মতলব উত্তর উপজেলার বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক সিকোটেক্স গ্রুপ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মনির হোসেন সরকার এর ৫ম মৃত্যু বার্ষিকী।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলার সাদুল্লাপুর নিজ বাড়ির সুফি দরবারে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাদুল্লাপুর ইউপি চেয়ারম্যান লোকমান হোসেন মুন্সি, সৎ সঙ্গ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সামসুল আলম জুলফিকার।

এছাড়াও উপস্থিত থাকবেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভাপতিত্ব করবেন সিকোটেক্স গ্রুপ এর কর্নধার বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব নাসির উদ্দীন সরকার।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: