বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই প্রশিক্ষণ শুরু উজিরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ও দুঃস্থদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণের উদ্বোধন করেন – এমপি সান্টু চৌদ্দগ্রামে উপজেলা বিএনপির উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ও গুপ্ত সন্ত্রাসের প্রতিবাদ সভা ও বিক্ষোপ মিছিল গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নীরবতা, মাঠে যুবদল-ছাত্রদলের প্রতিবাদ মিছিল সাইফুল্লাহ হত্যার বিচারের দাবিতে নড়াইলে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে গৃহবধু রিপা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন নারীর শিক্ষা ও আত্মবিশ্বাস নিশ্চিতকরণে জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ মহোদয়ের উদ্বুদ্ধকরণমূলক আলোচনা অবসর থেকে রেকর্ড, আরেকটি অমর মেসি মুহূর্ত সালমান শাহর মরদেহ উত্তোলনের অনুমতি বাতিল মানিকগঞ্জের সিংগাইর মারিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন হয়েছে

অশুভ চক্র বিভিন্ন ইস্যুতে গুজব রটনায় লিপ্ত : কাদের

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আপনারা জানেন একটি অশুভ চক্র বিভিন্ন ইস্যুতে গুজব রটনা ও অপপ্রচারে লিপ্ত। সাবেক সেনা সদস্য মেজর রাশেদের মর্মান্তিক ঘটনাকে ঘিরে কেউ দুই বাহিনীর মধ্যে উসকানি দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। জনগণ এসব বিষয়ে সচেতন। এ ধরনের ঘটনাকে ইস্যু করে সরকার হটানোর মতো দিবাস্বপ্ন দেখছে কেউ কেউ। শেখ হাসিনার সরকারের শেকড় এদেশের মাটির অনেক গভীরে। অপপ্রচার চালিয়ে কোনো লাভ হবে না।’

আজ শুক্রবার (০৭ আগস্ট) সকালে রাজধানীর সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবন থেকে যুক্ত হয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা জোন এবং বিআরটিসি, বিআরটিএ কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘এই বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক। ইতিমধ্যে মর্মান্তিক এ ঘটনায় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত কমিটি কাজ করছে।’

গুজব রটনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধে দেশ-বিদেশে সংশ্লিষ্টদের সতর্ক থাকার অনুরোধ জানান ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এখন সংক্রমণে ইতালিকে ছাড়িয়ে ১৫তম অবস্থানে। দেশে কয়েক সপ্তাহে একটি নির্দিষ্ট ট্রেন্ডে অবস্থান করলেও এ সপ্তাহে নমুনা পরীক্ষা বাড়ার সঙ্গে সঙ্গে সংক্রমণের হারও বেশি দেখা যাচ্ছে। অপরদিকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে শৈথিল্য দেখা দিয়েছে। আবার অনেক লক্ষণ দেখা দিলেও নমুনা পরীক্ষা করাচ্ছেন না। পরীক্ষার প্রতি অবহেলা স্বাস্থ্যবিধির প্রতি শৈথিল্য আমাদের চলমান পরিস্থিতিকে যেকোনো সময় ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে।’

এ সময় সেখানে স্বাস্থ্যবিধি পালনে মাস্ক পরিধান বাধ্যতামূলক করতে আইন মন্ত্রণালয় এবং বিচার বিভাগের প্রতি আহ্বান জানান তিনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: