মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে এস এ পরিবহনে পুলিশের অভিযান: কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য ও নথি জব্দ ক্রেতা নেই, হিমাগার থেকে আলু নিচ্ছে না কৃষক ও ব্যবসায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুলাউড়ায় বিএনপি নেতা আলমাছ কে বহিষ্কার নড়াইলে ইয়াবাসহ দম্পতি আটক চৌদ্দগ্রামে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে ডিসির মতবিনিময় কয়রায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ কালিয়াকৈর হাইটেক সিটি থেকে চোরাই মালামালসহ ৬ জন আটক ‘মন পাখি’তে সনি রহমান ও বৃষ্টি চৌধুরীর নতুন জুটি হরমুজ দিয়ে যাওয়া জাহাজ থেকে ফি নেবে ইরান

জুলাই মাসে ১০৭ নারী ও শিশু ধর্ষণের শিকার

নিউজ ডেস্ক : বাংলাদেশ মহিলা পরিষদের প্রকাশিত এক প্রতিবেদন মতে গত জুলাই মাসে ১০৭ নারী ও কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছেন। এই এক মাসেই ২৩৫ নারী ও কন্যাশিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড উপপরিষদে সংরক্ষিত ১৩টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ডা. মালেকা বানু স্বাক্ষরিত প্রতিবেদনে দেখা যায়, ১০৭ জনের মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৯০ জন, গণধর্ষণের শিকার ১৪ জন, ধর্ষণের পর হত্যা করা হয়েছে তিন জনকে। এছাড়া ধর্ষণের চেষ্টা করা হয়েছে ৯ জনকে। উক্ত সময়ে শ্লীলতাহানির শিকার হয়েছেন তিন জন। প্রতিবেদন মতে গত এক মাসে অপহরণের ঘটনা ঘটেছে মোট পাঁচটি।

প্রতিবেদনে আরো দেখা যায়—এ সময় বিভিন্ন কারণে ৪৬ নারী ও কন্যাশিশুকে হত্যা করা হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ১৫ জন, তন্মধ্যে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে সাত জনকে। যৌতুকের কারণে নির্যাতন করা হয়েছে ছয় জনকে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে চার জন। উক্ত সময়ে ছয় জন গৃহপরিচারিকা নির্যাতনের শিকার হয়েছেন। এদের মধ্যে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন চার জন।

বিভিন্ন নির্যাতনের কারণে ১০ জন আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন, আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছেন আরও দুই জন। ১৮ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। বাল্যবিবাহের শিকার হয়েছে পাঁচ জন এবং সাইবার ক্রাইমের শিকার হয়েছে আরো পাঁচজন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: