বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গণমিছিল অস্থায়ী পাবলিক লাইব্রেরীর কার্যালয়ের কার্যক্রম শুরু নড়াইলের মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির পরিচিতি, সংবর্ধনা ও মতবিনিময় সভা “লৌহজং থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ ০২ জন গ্রেফতার” কালিগঞ্জে ট্রাকচাপায় চার বছরের শিশুর মৃত্যু গণঅভ্যুত্থানের চেতনায় পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ ও মৌলবাদবিরোধী সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশের বিপক্ষে খেলা নিয়ে রোমাঞ্চের কথা জানালেন হ্যাজলউড নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আইন সংস্কারের সুপারিশ মহিলা বাংলাদেশি কৃষি শ্রমিকদের ভিসা দেবে ওমান চব্বিশের জুলাইয়ে পুলিশকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে, সে দৃশ্য দেখেননি?

উজিরপুরের স্বতন্ত্র প্রার্থী রাজুর নির্বাচনী কার্যালয় উদ্বোধন

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ২ উজিরপুর -বানারীপাড়া আসনের স্বতন্ত্র প্রার্থী শেরে বাংলা এ,কে ফজলুল হকের দৌহিত্র এ,কে ফাইয়াজুল হকের প্রতীক ঈগল মার্কার উজিরপুর উপজেলা শাখার প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়।

উজিরপুর পৌরসভার সভাপতি শামসুল হক সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক উপ-বিষয়ক কমিটির সদস্য ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী এ,কে, ফাইয়াজুল হক রাজু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বালি, মোহাম্মদ মোস্তফা বালী,বীর মুক্তিযোদ্ধা আয়নাল হক, আলমগীর হোসেন, কবি শাহীন ভূঁইয়া, সালমা ফাইয়াজ, তাহারিন ফাইয়াস সারিতা।

এ সময় উজিরপুর উপজেলা নির্বাচন কমিটির আহবায়ক শফিকুল ইসলাম বালি ও সদস্য সচিব আহমেদ শাহীন রনির নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন নব ঘোষিত নির্বাচন কমিটির সদস্য সচিব আহম্মদ শাহীন রনি। দোয়া মোনাজাতের মাধ্যমে প্রার্থী ও তার সমর্থকরা একটা মিছিল পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান কার্যালয়ে শেষ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: