শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

শিরোনাম
বিগত ১৭বছর শিক্ষাকে নিয়ে রাজনীতি করা হয়েছে: এমপি খায়ের ভূঁইয়া গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রনি, সাধারণ সম্পাদক বাঁধন ধনবাড়ীতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার জাতীয় ইশতেহার থেকে বাস্তবতা: তারেক রহমানের নতুন সংগ্রামের ডাক ও আগামীর বাংলাদেশ ফুলবাড়ীতে হারভেস্টার ভাড়ায় নৈরাজ্য, সরকারি দর ৭ হাজার হলেও গুনতে হচ্ছে ১২ হাজার নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু চৌদ্দগ্রামে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ, থানায় মামলা মিজানুর রহমান সিনহার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বাজেটে ফ্যামিলি কার্ডে বড় বরাদ্দের ঘোষণা প্রধানমন্ত্রীর নোয়াখালী সুবর্ণচরে উচ্ছেদকৃত খাস জায়গায় দোকান ভিটি পুনঃনির্মাণ, প্রশাসন গুড়িয়ে দিলেন দোকান ভিটি

লক্ষ্মীপুরে ‘বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে সাবেক বিমানমন্ত্রীর পক্ষে বায়েজীদ ভূঁইয়ার পুস্পস্তবক অর্পন

লক্ষ্মীপুর প্রতিনিধি : ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা একেএম শাহজাহান কামাল এমপির পক্ষে বায়েজীদ ভূঁইয়া বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন ।

শনিবার সকালে জেলা কালেক্টরেট প্রাঙ্গনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি। বায়েজীদ ভূঁইয়া জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি।

এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানসহ যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিমানমন্ত্রীর প্রতিনিধি ও যুবলীগ নেতা বায়েজীদ ভূঁইয়া বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তাঁর নিজ বাস ভবনে সপরিবারে হত্যা করেছিলো ঘাতকরা। সেই সাথে হত্যা করা হয়েছিলো দেশ গড়ার স্বপ্ন। বঙ্গবন্ধুর কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে আমার দৃঢ় ভাবে কাজ করে যাচ্ছি আগামীতে এধারা অব্যহত থাকবে।

করোনা পরিস্থিতিতের কারণে ঢাকায় অবস্থায় করায় সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা একেএম শাহজাহান কামাল এমপির পক্ষ হতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।

তিনি আরো বলেন, বিশ্বজুড়ে করোনা মহামারি পরিস্থতিতে ত্রান নিয়ে দেশের অসহায় কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার পরিচয় দিয়েছে আওয়ামীলীগ সরকার। সেই সাথে লক্ষ্মীপুরেও অসহায় কর্মহীন মানুষের কাছেও পৌছানো হয়েছে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী।পরিস্থিতি মোকাবেলায় সাবেক বিমানমন্ত্রীর পক্ষে সহায়তা অব্যহত থাকবে বলে জানান তিনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: