সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

শিরোনাম
রোহিঙ্গা জেনোসাইড: আইসিজের বিচার ও আন্তর্জাতিক আইনের সীমাবদ্ধতা সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর পাঁচ মাস পর হালুয়াঘাটের দুই স্থলবন্দরে কয়লা আমদানি শুরু ১৬৭ বছরের অমীমাংসিত রিম্যান হাইপোথিসিস সমাধান করল এআই গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, দিনভর শ্লোগানে উত্তাল শহর মোংলায় নানা আয়োজনে কবি হিমেল বরকতের মৃত্যুবার্ষিকী পালিত বহিষ্কার প্রত্যাহারের পর নড়াইল-লোহাগড়ার বিএনপির ৬ নেতা স্বপদে পুনর্বহাল প্লাস্টিক বর্জ্য থেকে সম্পদ, বর্ষসেরা গ্রিন এসএমই পুরস্কার পেলেন আলভি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে: ডেপুটি স্পিকার সড়কে অবৈধ পার্কিং, প্রশাসনের জরিমানা

চৌদ্দগ্রামে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা

আবদুল মন্নান, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি : আসন্ন ( ৪র্থ ধাপে) কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে অনলাইনে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৩ চেয়ারম্যান পদপ্রার্থী, ভাইস চেয়ারম্যান পুরুষ ১জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন। চৌদ্দগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা জানায়, উপজেলা পরিষদ নির্বাচনের অনলাইনে মনোনয়ন পত্র দাখিল করার শেষ তারিখ ছিলো ৯ মে বিকাল ৪টা পর্যন্ত।

নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন দাখিল করেছেন। প্রার্থীরা হলেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগে সাধারণ সম্পাদক রহমত উল্লাহ বাবুল, গোলাম ফারুক হেলাল ও তৌহিদুল ইসলাম। ভাইস চেয়ারম্যান পদে ১ জন তিনি হলেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইসহাক খান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন তারা হাজেরা আক্তার ও রহিমা আক্তার।

মনোনয়নপত্র বাছাই হবে ১২ মে। আর মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ১৩ থেকে ১৫ মে পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১৬ থেকে ১৮ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ মে। ২০ মে প্রতীক বরাদ্দ করা হবে। আগামী ৫ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হবে চতুর্থ ধাপের ভোট গ্রহণ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: