বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

শিরোনাম
আর্জেন্টিনা-পর্তুগাল দ্বৈরথ কি দেখা যাবে বিশ্বকাপে? শেষ পত্রে দেখা মিলবে তিন কিংবদন্তির মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ট্রাম্প পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই প্রশিক্ষণ শুরু উজিরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ও দুঃস্থদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণের উদ্বোধন করেন – এমপি সান্টু চৌদ্দগ্রামে উপজেলা বিএনপির উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ও গুপ্ত সন্ত্রাসের প্রতিবাদ সভা ও বিক্ষোপ মিছিল গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নীরবতা, মাঠে যুবদল-ছাত্রদলের প্রতিবাদ মিছিল সাইফুল্লাহ হত্যার বিচারের দাবিতে নড়াইলে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে গৃহবধু রিপা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

নরসিংদী পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ কর্তৃক জাতীয় শোক দিবস উদযাপিত

মোঃ রাসেল মিয়া, নরসিংদীর প্রতিনিধি: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নরসিংদী পৌরসভার ৩নং ওয়ার্ড কর্তৃক পালিত হয়েছে।

সোমবার বিকালে বানিয়াছল বিলপাড় মাদ্রাসার মাঠে সুইডেন আওয়ামী লীগের সহ-সভাপতি ও আতাউর রহমান ফাউন্ডেশনের পরিচালক আলহাজ্ব আতাউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সাংসদসদস্য লেঃ কর্নেল (আঃ)মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীর প্রতীক, কেন্দ্রীয় তাঁতীলীগের যুগ্নসাধারন সম্পাদক আলহাজ্ব মোন্তাজ উদ্দিন ভুইয়া, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান আজিম, শিক্ষা বিষয়ক সম্পাদক, এস এম কাইয়ুম, নরসিংদীর পৌরসভার প্যানেল মেয়র মোঃরিপন সরকার সহ নরসিংদী জেলা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ, কৃষক লীগ, তাঁতী লীগ, যুবলীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি মাদ্রাসার ছাত্রদের ও নেতা কর্মীদের মাঝে তবারক বিতরণ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: