মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

ভোলায় অস্ত্রসহ ইউপি চেয়ারম্যান ও তার ছেলে আটক

ভোলায় যৌথ বাহিনীর অভিযানে ২টি আগ্নেয়াস্ত্র ও ১০টি দেশীয় অস্ত্রসহ মদনপুর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন নান্নু ও তার ছেলে রাসেলকে আটক করা হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ভোরে শহরের আবহাওয়া অফিস সংলগ্ন নিজবাড়ি থেকে তাদের আটক করা হয়। কোস্টগার্ড দক্ষিণ জোনের গোয়েন্দা বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

কোস্টগার্ড জানিয়েছে, দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তার ছেলের বিরুদ্ধে চাঁদাবাজি ও মেঘনা নদীতে দস্যুতাসহ একাধিক অভিযোগ রয়েছে। অস্ত্র ও আসামিদের ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: