রবিবার, ১৭ মে ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

শিরোনাম
বড়াইগ্রাম সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও অসদাচরণের অভিযোগ বিগত ১৭বছর শিক্ষাকে নিয়ে রাজনীতি করা হয়েছে: এমপি খায়ের ভূঁইয়া গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রনি, সাধারণ সম্পাদক বাঁধন ধনবাড়ীতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার জাতীয় ইশতেহার থেকে বাস্তবতা: তারেক রহমানের নতুন সংগ্রামের ডাক ও আগামীর বাংলাদেশ ফুলবাড়ীতে হারভেস্টার ভাড়ায় নৈরাজ্য, সরকারি দর ৭ হাজার হলেও গুনতে হচ্ছে ১২ হাজার নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু চৌদ্দগ্রামে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ, থানায় মামলা মিজানুর রহমান সিনহার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বাজেটে ফ্যামিলি কার্ডে বড় বরাদ্দের ঘোষণা প্রধানমন্ত্রীর

সোনাইমুড়ীতে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়িতে নিখোঁজের কয়েক দিন পর খোরশেদ আলম(৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে সোনাইমুড়ী থানা পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার চাষীরহাট ইউনিয়নের পোরকরা গ্রামের শেয়ার বাড়ি সংলগ্ন বিল থেকে থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, পোরকরা গ্রামের শেয়ার বাড়ির তাজুল ইসলামের ছেলে মোহন সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশের বিল থেকে গরুর ঘাস কাটতে গিয়ে ভাসমান অবস্থায় ১টি লাশ দেখতে পায়। খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যক্তি চাষীরহাট ইউনিয়নের জাহানাবাদ গ্রামের বন্দে আলী হাজী বাড়ির ফরিদ মিয়ার ছেলে খোরশেদ আলম।

সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ গিয়াসউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ বিল থেকে লাশ উদ্ধার করে। তদন্ত করে বিস্তারিত জানা যাবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: