বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

শিরোনাম
শাপলা চত্বরের মামলায় আত্মসমর্পণের ঘোষণা লতিফ সিদ্দিকীর মেট্রোরেলের নিরাপত্তা সুপারিশ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি দেশে ফেরা নিয়ে নতুন তথ্য দিলেন সাকিব আল হাসান কেন জাপানে এত ঘন ঘন শক্তিশালী ভূমিকম্প হয়? এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই সৌভাগ্য: রাশেদ খাঁন নির্ভুল মানচিত্রই উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা কালিগঞ্জে গরুর ক্ষুরা ও পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান নড়াইলে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক সর্বনাশা মাদকের থাবায় বিপন্ন সমাজ: গোপালগঞ্জে সম্মিলিত প্রতিরোধের ডাক চৌদ্দগ্রামে এলজিইডির ৩০ সড়কে বেহাল দশা, চরম জনদুর্ভোগ

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৪

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ২৭৪ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ হাজার ৫৬৯ জনে।

মারা যাওয়াদের মধ্যে ঢাকা উত্তরে ২ ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২ জন এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৫৫৬ জনের মৃত্যু হলো। আর চলতি মাসের ১৮ দিনে প্রাণ হারিয়েছেন ৬৮ জন।

আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকার ৭৮ জন রয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ৬১ জন, চট্টগ্রাম বিভাগে ৪১ জন, বরিশাল বিভাগে ৩৩ জন, খুলনা বিভাগে ৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন, রাজশাহী বিভাগে ৪ জন, রংপুর বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে ২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯৯ হাজার ৫৬৯ জন। যাদের মধ্যে ৬৩ দশমিক ১০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯০ শতাংশ নারী। এছাড়া এখন পর্যন্ত মারা যাওয়া ৫৫১ জনের মধ্যে ৫১ দশমিক ৬০ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ৪০ শতাংশ পুরুষ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: