বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

শিরোনাম
শাপলা চত্বরের মামলায় আত্মসমর্পণের ঘোষণা লতিফ সিদ্দিকীর মেট্রোরেলের নিরাপত্তা সুপারিশ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি দেশে ফেরা নিয়ে নতুন তথ্য দিলেন সাকিব আল হাসান কেন জাপানে এত ঘন ঘন শক্তিশালী ভূমিকম্প হয়? এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই সৌভাগ্য: রাশেদ খাঁন নির্ভুল মানচিত্রই উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা কালিগঞ্জে গরুর ক্ষুরা ও পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান নড়াইলে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক সর্বনাশা মাদকের থাবায় বিপন্ন সমাজ: গোপালগঞ্জে সম্মিলিত প্রতিরোধের ডাক চৌদ্দগ্রামে এলজিইডির ৩০ সড়কে বেহাল দশা, চরম জনদুর্ভোগ

ট্রেইনি চিকিৎসকদের আন্দোলন প্রত্যাহার

ভাতা বাড়ানোর ঘোষণার পর আন্দোলন থেকে সরে গেলেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। নতুন করে ভাতা বৃদ্ধি করার প্রজ্ঞাপন মেনে নিয়ে আন্দোলন স্থগিত ঘোষণা করেছেন আন্দোলনকারীরা।

সোমবার (৩০ ডিসেম্বর) প্রজ্ঞাপন জারির পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডা. মিলন মিলনায়তনে আন্দোলনকারী ট্রেইনি চিকিৎসকরা নিজেদের মাঝে আলোচনায় এ সিদ্ধান্ত নেন।

প্রজ্ঞাপন অনুযায়ী ,২৩ ডিসেম্বর থেকে ২৫ হাজার থেকে ৫ হাজার বেড়ে ৩০ হাজার টাকা ভাতা কার্যকর হয়েছে। এছাড়া আগামী ১ জুলাই থেকে আরো ৫ হাজার বেড়ে ৩৫ হাজার ভাতা হবে ট্রেইনি চিকিৎসকদের।

ডক্টর মুভমেন্ট ফর জাস্টিসের সভাপতি ড. জাবির হোসেন বলেন, আমরা সরকারের দেওয়া প্রজ্ঞাপন মেনে নিচ্ছি এবং আগামীকাল সকাল ৮ টা থেকে আমরা কাজে ফিরে যাবো। আমরা মনে করি সরকার কথা রাখবে। যদি কোনো কারণে জুলাই থেকে ৩৫ হাজার টাকা কার্যকর না হয় এবং ভবিষ্যতে দ্রব্যমূল্যের দামের তারতম্য অনুযায়ী ভাতা বৃদ্ধিকরণ না হয় আরও কঠিন আন্দোলন করতে বাধ্য হবো।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: