মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

শিরোনাম
মালয়েশিয়ায় ৪১ হাজার ৫৯৬ অবৈধ প্রবাসী আটক বোন পরিচয়ে টাকা দাবি তরুণীর, সতর্ক করে যা বললেন অভিনেত্রী অহনা আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম কমল কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? শুধু আইন করে নয়, জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল সম্ভব: মির্জা ফখরুল দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন উজিরপুরে মৎস্য অভিযানে ৩০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ মুন্সীগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে পড়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর মাষ্টার্স পর্যন্ত উপবৃত্তিসহ মেয়েদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করবে সরকার : এমপি আবুল খায়ের ভূঁইয়া

বিদায়ী বছরে ডেঙ্গু কেড়ে নিয়েছে ৫৭৫ প্রাণ

বিদায়ী বছরের ৫৭৫ জনের প্রাণ কেড়েছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু। বছরের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১ হাজার ২১৪ জন। তাদের মধ্যে ছাড়া পেয়েছেন ১ লাখ ৪০ জন।স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত বছরের জানুয়ারিতে ১৬ জন, ফেব্রুয়ারিতে ৫ জন, মার্চে ৬ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ১২ জন, জুনে ৮ জন, জুলাইয়ে ১৪ জন, আগস্টে ৩০ জন, সেপ্টেম্বরে ৮৭ জন, অক্টোবরে ১৩৫ জন, নভেম্বরে ১৭৩ জন এবং ডিসেম্বরে ৮৭ জনের মৃত্যু হয়েছে।

ডেঙ্গুতে সবচেয়ে বেশি-২৩৯ রোগীর মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকার হাসপাতালগুলোয়। এরপর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) হাসপাতালগুলোয় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ১০৪ জনের।

ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে অক্টোবর মাসে। এ সংখ্যা ছিল ৩০ হাজার ৮৭৯ জন। এরপরে যথাক্রমে নভেম্বরে ২৯ হাজার ৬৫২ জন, সেপ্টেম্বরে ১৮ হাজার ৯৭ জন, ডিসেম্বরে ৯ হাজার ৭৪৫ জন, আগস্টে ৬ হাজার ৫২১ জন, জুলাইয়ে ২ হাজার ৬৬৯ জন এবং জানুয়ারিতে ১ হাজার ৫৫ জন। সবচেয়ে কম রোগী ভর্তি হয়েছে মার্চে-৩১১ জন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: