মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

শিরোনাম
মালয়েশিয়ায় ৪১ হাজার ৫৯৬ অবৈধ প্রবাসী আটক বোন পরিচয়ে টাকা দাবি তরুণীর, সতর্ক করে যা বললেন অভিনেত্রী অহনা আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম কমল কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? শুধু আইন করে নয়, জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল সম্ভব: মির্জা ফখরুল দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন উজিরপুরে মৎস্য অভিযানে ৩০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ মুন্সীগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে পড়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর মাষ্টার্স পর্যন্ত উপবৃত্তিসহ মেয়েদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করবে সরকার : এমপি আবুল খায়ের ভূঁইয়া

বিএসএমএমইউ হাসপাতালের দায়িত্বে আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন

বিএসএমএমইউ হাসপাতালের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) তিনি দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে এই দায়িত্ব পালন করেন ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজাউর রহমান। ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজাউর রহমান ২০২২ সালের ১ ডিসেম্বর নিয়োগপ্রাপ্ত হয়ে ওই বছরের ১৫ ডিসেম্বর পরিচালক হিসেবে তার দায়িত্ব নেন।

ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন ১৫ জানুয়ারি বিএসএমএমইউর পরিচালক (হাসপাতাল) হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।

আজ সকালে নতুন পরিচালকের দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, পরিচালক (হাসপাতাল, অতিরিক্ত দায়িত্ব) ডা. হাসনাত আহসান সুমন, উপ-পরিচালক ডা. মো. আবু নাছের, সহকারী পরিচালক মো. আজিজুর রহমান ও উপাচার্যের একান্ত সচিব-২ জনাব লুৎফর রহমান প্রমুখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: