মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

শিরোনাম
মালয়েশিয়ায় ৪১ হাজার ৫৯৬ অবৈধ প্রবাসী আটক বোন পরিচয়ে টাকা দাবি তরুণীর, সতর্ক করে যা বললেন অভিনেত্রী অহনা আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম কমল কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? শুধু আইন করে নয়, জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল সম্ভব: মির্জা ফখরুল দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন উজিরপুরে মৎস্য অভিযানে ৩০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ মুন্সীগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে পড়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর মাষ্টার্স পর্যন্ত উপবৃত্তিসহ মেয়েদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করবে সরকার : এমপি আবুল খায়ের ভূঁইয়া

চলতি বছরে চালু হচ্ছে চার ক্যানসার হাসপাতাল: অধ্যাপক সায়েদুর রহমান

চলতি বছরে দেশে চারটি ক্যানসার হাসপাতাল চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। একই সঙ্গে ক্যানসার হাসপাতালসহ অন্যান্য হাসপাতালগুলোতেও রোগীদের জন্য দরকারি যন্ত্রপাতি দ্রুত আমদানি করা হবে বলেও উল্লেখ করেছেন তিনি।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জনসংখ্যা ভিত্তিক ক্যানসার পরিস্থিতি নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

নিত্য-নতুন জ্ঞান তৈরিতে গবেষণার বিকল্প নেই উল্লেখ করে অধ্যাপক সায়েদুর রহমান বলেন, পৃথিবীর ৯৯ শতাংশ পিএইচডি গবেষক এবং তার সুপারভাজার ছাড়া তৃতীয় কোনো মানুষের কাজে আসে না। এ রকম গবেষণা বিএসএমএমউ আর করতে চায় না। বিএসএমএমইউ থেকে সেই গবেষণা পরিচালনা করা উচিত যা রোগীদের কল্যাণে কাজে আসে বা যেসব গবেষণা দেশের মানুষের ও দেশের রোগীদের উপকার হবে। সেক্ষেত্রে সরকারের সহায়তা অব্যাহত থাকবে।

তিনি বলেন, জনগণের টাকায় বিশ্ববিদ্যালয়ে পরিচালিত গবেষণা কোথায় ছাপা হয়, কী গবেষণা হয় তা জানাতে হবে। গবেষণা মানুষের জন্য হতে হবে।এছাড়া দেশের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো যে পরিমাণ টাকার ওষুধ উৎপাদন করে, সমপরিমাণ বিদেশ থেকেও আমদানি করতে হয় বলে অনুষ্ঠানে জানান অধ্যাপক ডা. সায়েদুর রহমান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: